‘সিএ’ পরীক্ষায় শীর্ষে অটোরিকশা চালকের মেয়ে
সিলেট সংবাদ : অল ইন্ডিয়া চাটার্ড অ্যাকাউন্টেন্সির (সিএ) প্রথম হলেন অটোরিকশা চালক জয়কুমার পেরুমালের মেয়ে প্রেমা জয়কুমার(২৪)। মুম্বাইয়ের শহরতলি মালাডেতে একটা ঘরেই বাবা-মা ও ভাইয়ের সঙ্গে থাকেন প্রেমা। সিএ-এর শীর্ষস্থান অধিকারীরা শিরোনামে প্রায় আসেনই না। কিন্তু চরম দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত অসম লড়াই করেও এই সাফল্য বছর চব্বিশের তরুণীকে জায়গা করে দিয়েছে লাইমলাইটে। এখন সারা দেশ [...]











