জালালাবাদ থানার ওসি প্রত্যাহার দাবিতে সভা
মেট্রোপলিটন জালালাবাদ থানার ওসি গৌছুল আলমকে প্রত্যাহার দাবিতে সভা করেছে এলাকাবাসী। রোববার রাতে এলাকাবাসীর ব্যানারে থানার সোনাতলা বাজারে বিক্ষোভ সভা করা হয়।। সভায় বক্তারা অভিযোগ করেন, ওসির দায়িত্বে আসার পর থেকে জালালাবাদ থানায় আইনশৃংখলার অবনতি ও জন হয়রানী বৃদ্ধি পেয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিরীহ জনসাধারনকে জামায়াত-শিবির বলে গ্রেফতার ও টাকার বিনিময়ে ছেড়ে দেয়া তার নিত্যনৈমিত্তিক [...]











