বাসাইল পৌরসভার প্রথম মেয়র জামায়াত সমর্থিত মজিবুর
সিলেট সংবাদ : জেলার নবগঠিত বাসাইল পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী মুজিবুর রহমান। নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী অবস্থান চতুর্থ। শনিবার সন্ধ্যা ৭টায় রিটার্নিং অফিসার শাহিনারা বেগম বেসরকারিভাবে মজিবুরকে নির্বাচিত ঘোষণা করেন। মজিবুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল করিমকে ১৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তালা প্রতীক নিয়ে মজিবুর রহমান পেয়েছেন তিন হাজার ৭৮ ভোট। [...]











