সিলেট জেলা পরিষদের সচিব ও ছাতকের সাবেক ইউএনও সুজিত কুমার জেল হাজতে
আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে : সিলেট জেলা পরিষদের সচিব, ছাতকের সাবেক উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার রায়কে ছাতকের কর্মসৃজন-কর্মসূচির ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে তিনি জামিন প্রার্থনা করলে তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন জেলা ও [...]











