বড়লেখায় দুষ্কৃতিকারীরা হিন্দু সম্প্রদায়ের ৩টি দোকান পুড়িয়ে দিয়েছে প্রতিবাদে ৫ ঘণ্টা সড়ক অবরোধ
বড়লেখা থেকে সংবাদদাতা : বড়লেখা উপজেলার বাংলাবাজারে গত শুক্রবার গভীর রাতে হিন্দু সম্প্রদায়ের তিনটি দোকানঘর দুষ্কৃতিকারীরা পুড়িয়ে দিয়েছে। অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় রক্ষা পায় কৃষ্ণ মন্দির ও দুর্গামন্ডপ। বিক্ষুব্ধরা এ ঘটনায় শনিবার সকাল দশটায় সড়ক অবরোধসহ প্রতিবাদ সমাবেশ করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সুনাম উদ্দিন সুনাই, ব্যবসায়ী বিদ্যুৎ [...]











