অফিসে ঈদ উৎসব : লোক মরছে রেল লাইনে
>>>>>>‘অফিসে বসে ঈদ উৎসব কর! আর এখানে লোক মরছে, তোমাদের কোনো উদ্যোগ নেই?’ শনিবার সদর উপজেলার মীরেরগাঁও এলাকায় রেললাইন এলাকা পরিদর্শনে গিয়ে এভাবে মুঠোফোনে এক কর্মকর্তাকে শাসান যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। গত ৯ আগস্ট এবং এরআগে ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেললাইনের পাশে বেশ কিছু অজ্ঞাতনামা মানুষের লাশ উদ্ধারের ঘটনা সরেজমিনে দেখতে যান তিনি। রেল লাইনের পাশে পাওয়ার ঘটনায় রেল কর্মকর্তাদের গাফিলতিকে দায়ী করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘ওরা বসে বসে শুধু দুর্নীতি করে।’ তিনি জানান, ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে মানুষ হত্যার ঘটনা খতিয়ে দেখতে রেল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোস্তফার নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্ত দলকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।মহাসড়কে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘চাঁদাবাজি হলো যানজটের অন্যতম কারণ। তারা যত প্রভাবশালীই হোক, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।’ মন্ত্রী পরে জয়দেবপুর রেলওয়ে জংশন পরিদর্শন করেন। তিনি যাত্রীদের সাথে সমস্যা নিয়ে আলোচনা করেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ সময় তার সাথে সড়ক ও রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











