0

পবিত্র কোরআন পরিপূর্ণ জীবন বিধান : প্রধানমন্ত্রী

>>>>মহাগ্রন্থ আল-কোরআনকে মানবজীবনের পরিপূর্ণ বিধান আখ্যায়িত করে এর মর্মবাণী অনুধাবন এবং সঠিক অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের একটি ওয়েব পোর্টাল ও কোরআনের ডিজিটাল অনুলিপির উদ্বোধন করে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
এসময় অন্য ধর্মের মানুষও যাতে ইসলাম গ্রহণে আকৃষ্ট হয়, সেজন্য নবীর দেখানো পথে জীবন গড়ার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা চাই সকলে ইসলাম সম্পর্কে জানুক। অন্যরা যাতে ইসলাম ধর্ম গ্রহণে আকৃষ্ট হন- সে প্রচেষ্টা আমাদের সকলের থাকা উচিৎ।’
ধর্ম মন্ত্রণালয়ের এ উদ্যোগের মাধ্যমে ইসলামের ‘শান্তির বাণী’ সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানো সহজ হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ইসলামের শান্তির বাণী মানুষের কাছে পৌঁছাতে চাই। পবিত্র কোরআন শিক্ষার উদ্দেশ্য সার্থক হবে- এটাই আমাদের প্রত্যাশা।’
সন্ত্রাসী ও জঙ্গিদের কোনো ধর্ম নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্মের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ করে ইসলামের বদনাম করা হয়েছে। ইসলামের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত- সেটাই তাদের ধর্ম।’
তিনি বলেন, বঙ্গবন্ধু ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন এবং মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠাসহ ইসলামের প্রচার ও প্রসারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন।
প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে একটি ল্যাপটপে ওয়েব পোর্টাল ‘আল কোরআন: ডিজিটাল’ এবং আইপ্যাডে অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন। www.quran.gov.bd ঠিকানায় এই পোর্টালে গিয়ে আরবির পাশাপাশি বাংলা ও ইংরেজিতে কোরআনের সব আয়াত পড়া ও শোনা যাবে। এছাড়া ই-বুক আকারেও ডাউনলোড করা যাবে।
এ কাজটিকেই ধর্ম মন্ত্রণালয়ের সবচেয়ে ‘বড় সাফল্য’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কোরআন হেফাজত করা আমাদের দায়িত্ব। আমি অত্যন্ত আনন্দিত যে, এতো দ্রুত সময়ে এবং সুন্দরভাবে এটা করতে পেরেছে।’
ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল। বিশেষ মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন।

About the Author

মন্তব্য গ্রহণ বন্ধ আছে।

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    অগাষ্ট 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুল   সেপ্টে »
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম