0

কোর্ট পয়েন্টের বিক্ষোভ সমাবেশে দিলদার সেলিম : সরকারকে মিথ্যা চার্জশীট প্রত্যাহার ও এম ইলিয়াস আলীর সন্ধান দিতে হবে

>>>>বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ আঠার দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলায় জড়িয়ে চার্জশীট প্রদান ও বিচার বিভাগে সরকারের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সোমবার বেলা

আড়াইটায় নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে দিলদার হোসেন সেলিম বলেন, বর্তমান সরকার এক লুটেরা, অযোগ্য ও দুর্নীতিবাজ সরকার। এ সরকার নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে ধ্বংস করে দিতে চায় উল্লেখ করে তিনি রমজানের পরে জালিম সরকারের বিরুদ্ধে কঠিন কর্মসূচী দেয়া হবে। তিনি জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবি করেন।
বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, বিএনপি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল, সুশৃংখল একটি রাজনৈতিক দল, এ দলকে ধ্বংস করা সম্ভব নয়। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে পানি, বিদ্যুৎ সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য জোর দাবি জানান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফফার বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। অন্যথায় ষড়যন্ত্রের কোন নির্বাচন এদেশের জনগণ মেনে নিবে না।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলী গুমের ঘটনাকে সরকারের জড়িত থাকার কথা উল্লেখ করে বলেন, কোন সরকারই নিপীড়ন, নির্যাতন, গুম, হত্যা করে টিকে থাকতে পারেনি, এই সরকারও পারবে না। তিনি অবিলম্বে এম ইলিয়াস আলীর সন্ধান দাবী করেন এবং আগামী দিনের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।
মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন বলেন, বর্তমান সরকার বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, যা কোনভাইে দেশের জন্য মঙ্গলজনক নয়। তিনি জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ীচালক আনসার আলীর অবিলম্বে সন্ধান দাবি করেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট নরুল হক, সোনা মিয়া মেম্বার, মহানগর বিএনপির সহ সভাপতি তারেক আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মাওলানা আব্দুর রশীদ, জেলা শাখার যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, প্রচার সম্পাদক আনহার মিয়া, মহানগর বিএনপির প্রচার সম্পাদক ওমর আশরাফ ইমন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব কাদির শাহী, জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ ময়নুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তারেক কালাম, হবিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শাহ হেলাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কালাম হোসেন, যুবদল নেতা নজিবুর রহমান নজিব, বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরী, মুজিবুর রহমান মুজিব, কামাল আহমদ, জিয়াউর রহমান দীপন, লিয়াকত আলী, হাসান পাটোয়ারী রিপন, নুরুল আলম সিদ্দিকী খালেদ, সালাউদ্দিন মামুন, মুকুল মুর্শেদ, আব্দুর রহমান, ফয়জুল কয়েস, এডভোকেট ফখরুল হক, আব্দুস সহিদ, এডভোকেট খালেদ জুবায়ের, তেরা মিয়া, এডভোকেট ইকবাল হোসেন, আব্দুল মন্নান,  আতাউর রহমান কাচা মিয়া, হুমায়ুন আহমদ, আজিজুল হোসেন আজিজ, লোকমান তালুকদার, আমিনুল হক বেলাল, দীপক রায়, জালাল উদ্দিন শামীম, আলীম উদ্দিন মন্নান, মির্জা সম্রাট হোসেন, রানু আহমদ, আখতার আহমদ, রাশেদ চৌধুরী, শামিম আহমদ, খালেদুর রশিদ ঝলক, দেওয়ান নিজাম খান, লিটন কুমার দাশ নান্টু, বদরুল আজাদ রানা, আবুল বাশার, সাইফুল ইসলাম, নাদিম আহমদ, আবুল হোসেন, সবুজ আহমদ, রাশেদ আহমদ, আখতার মিয়া, মুশফিকুর রহমান মনি, সাজেদুর রহমান মিন্টু, টিটন দেব, নাইম চৌধুরী, শংকর দাস, আবু আম্বিয়া, ফয়েজ আহমদ, আলতাফ হোসেন বাবর, আশরাফ উদ্দিন রাজিব, এমদাদ হোসেন, আরাফাত রহমান, ইমরান হোসেন, সোলেমান বেগ প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা আফজাল উদ্দিন। বিজ্ঞপ্তি

About the Author

মন্তব্য গ্রহণ বন্ধ আছে।

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    অগাষ্ট 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুল   সেপ্টে »
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম