নগরীতে ডিবি পুলিশের অভিযান : চিহ্নিত ছিনতাইকারী রুমেল ও মুহিত গ্রেফতার
আজাদ আহমদ : ডিবি পুলিশ লালবাজারে অভিযান চালিয়ে নগরীর চিহ্নিত ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে রুমেল (৩০), ও মুহিত (২৫)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা ২ টায় নগরীর লালবাজারের হোটেল দিরাইয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইকারীদের আটকের লক্ষে নগরীতে একটি টিম বের হয়।এ সময় গোপন সূত্রে জানতে পারেন লালবাজারের হোটেল দিরাইয়ে চিহ্নিত দুই ছিনতাইকারী অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে এসএমপিতে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন মোহাম্মদ। গ্রেফতারকৃতদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃত ছিনতাইকারী রুমেল সাবেক কমিশনার আব্দুল গফফার দিলিপের চাচাতো ভাই ও নগরীর মেজরটিলা এলাকার বাসিন্দা বিএনপি নেতা সেলিম হোসেনের শালা এবং সিলেটের চিহ্নিত ইয়াবা জাহাঙ্গীরের তালতো ভাই বলে ডিবি পুলিশ জানিয়েছে।











