0

মন্ত্রীদের কোন্দলের কারণে ছাত্রাবাস পুড়ানোর সাথে জড়িত সরকার দলের সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারছে না প্রশাসন : ব্রিগেডিয়ার হান্নান শাহ

সিলেট সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.ম হান্নান শাহ বলেছেন, দেশকে এগিয়ে নিতে প্রথমে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে যে দেশের ছাত্ররা তাদের ছাত্রাবাস পুড়িয়ে ফেলে সে দেশে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কি ভাবে হবে। তিনি আরো বলেন, আপনারা জানেন একটি বাস পুড়ানোর মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে কিন্তু দলীয় নেতা কর্মী হওয়ার কারণে ঐতিহ্যবাহী ছাত্রবাস পুড়ানোর কোন বিচার হচ্ছে না। শিক্ষামন্ত্রী নিজেকে সফল শিক্ষামন্ত্রী দাবি করেন সে জন্য তিনি তার দলের সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারছেন না। মন্ত্রীদের কোন্দলের কারণে সিলেট এমসি কলেজ ছাত্রবাস পুড়ানোর সাথে জড়িত সরকার দলের সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারছে না প্রশাসন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মুবীন চৌধুরী (বীর বিক্রম) বলেন, এই সরকার যে সব মানবতা বিরোধী কাজ করছে তার বিচার একদিন হবে। দেশে বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে যারা অরাজকতা সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্ট করতে চায় তাদের কিছুতেই ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, এখন মন্ত্রীদের কারণে তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে কারণ তারা তাদের দলের নেতা কর্মীদের বাঁচাতে চাইছেন। তিনি বলেন, শুধু কাঁদলে হবে না নিজ দলের সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দিতে হবে। তা  না হলে সিলেটবাসী তাদের বিচার করবে।নেতৃবৃন্দ গতকাল সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রবাস পরির্দশন কালে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, ভৈরব পৌরসভার মেয়র শাহীন আহমদ,  আজমল বখত সাদেক,  মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, সিলেট জেলা  আলী আহমদ, মহানগর বিএনপির  কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী,  ওমর আশরাফ ইমন,  এমদাদ হোসেন চৌধুরী,সৈয়দ রোজাউল করিম আলো, শামীম আহমদ,  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য মাহবুবুল হক চৌধুরী, সিদ্দিকুর রহমান সাইস্থা, আব্দুস সামাদ তুহেল, সুজন খান, আব্দুর রকিব চৌধুরী, সুযেল আহমদ চৌধুরী, নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

About the Author

মন্তব্য গ্রহণ বন্ধ আছে।

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    অগাষ্ট 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুল   সেপ্টে »
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম