0

কুলাউড়ায় দিনমজুর, রাজনগরে শিশু ও ছাতকে যুবকের লাশ উদ্ধার

কুলাউড়ায় চা বাগান থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার কর্মধা ইউনিয়নের আছকরাবাদ চা বাগানে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাসূত্রে জানা যায়, স্থানীয় আছকরাবাদ চা বাগানের শ্রমিকরা রবিবার সকাল ১০টায় বাগানে কাজ করতে গেলে বাগানের চৌকিদারদের নির্মিত ঘরে একটি লাশ পড়ে থাকতে দেখতে পায়। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন এসে দেখতে পান লাশটি দিনমজুর মদরিছ আলীর (৩০)। পুলিশকে খবর দিলে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহমান জানান, সুরতহাল করে দেখা গেছে লাশের মুখ ও নাক দিয়ে রক্ত ঝরছে। শরীরের পিঠে, তল পেট ও গাঢ় সহ বিভিন্ন স্থানে আঘাতের মারাত্মক চিহ্ন রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অনেকের ধারনা মদরিস আলীকে পিটিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যা মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের একটি পরিত্যক্ত ভবন থেকে রজব আলী (৮) নামের এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ।
উপজেলা পরিষদ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে , উপজেলার পরিষদের পাশের পদিনাপুর গ্রামে বারিক মিয়ার কলোনির বাসিন্দা মঞ্জু মিয়ার ছেলে রজব আলীকে (৮) শনিবার সন্ধ্যা থেকে খোঁজে পাওয়া যাচ্ছিলনা। রোববার দুপুরে উপজেলা পরিষদের আবাসিক ভবনের বাসা নং- ৭/২ এর টয়লেটে রক্তাক্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহতের মূল বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার সড়াইল উপজেলার দামূড়া গ্রামে। শিশুর লাশ দেখে নিহতের আত্মীয়-স্বজন বিলাপ করে কাঁদতে থাকেন। তাদের কান্নায় উপস্থিত সবার চোখে পানি এসে যায়।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার পরিতোষ হাজরা বলেন, উপেজলা বিআরডিবির বর্তমান কার্যালয় ঝুকিপূর্ণ হওয়ায় আবাসিক ভবনের অব্যবহৃত ওই বাসায় অফিস স্থানান্তরের জন্য বলা হয়। তারা নিজ উদ্যোগে সেখানে সংস্কার কাজ করাচ্ছিলেন। সেখানে শ্রমিকরা কাজে গিয়ে লাশ দেখতে পায় এবং বিআরডিবি কর্মকর্তা আমাকে বিষয়টি জানান। পরে  রাজনগর থানার পুলিশ কে খরব দিলে লাশ উদ্ধার করা হয়। রাজনগর থানার ওসি মো. নাজিম উদ্দীন জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
 রাজনগর থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা শিকার করে বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার পাঠানো হচ্ছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ছাতকে নাম পারচয়হীন ২৮ বছর এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার জাউয়া বাজার-ভাতগাও রাস্তার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের ব্রীজের সামনে পানিতে এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পান গ্রামবাসী। বিষয়টি জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রকে জানালে তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামাল উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। লাশের শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন এবং পরনে ছিল সুতি প্রিন্টের ছাপা লুঙ্গি।
অজ্ঞাত স্থানে তাকে খুন করে পানিতে ভাসিয়ে দেওয়ার পর লাশটি এখানে এসে আটকে আছে বলে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথারীতি মামলা হবে বলে জানিয়েছে পুলিশ।

About the Author

মন্তব্য গ্রহণ বন্ধ আছে।

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    অগাষ্ট 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুল   সেপ্টে »
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম