0

সরকার দেশ ও মানুষের নিরাপত্তা দিতে ব্যার্থ হচ্ছে : হান্নান শাহ

>>>>বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.ম হান্নান শাহ বলেছেন, বর্তমান সরকার দেশ ও মানুষের নিরাপত্তা দিতে ব্যার্থ হচ্ছে। আজ দেশ আইন শৃঙ্খলা এমন পরিস্থিতিতে গিয়ে দাড়িয়েছে যে প্রতিদিন দেশে গুম-হত্যার ঘটনা ঘটছে। এই সরকার দেশবাসীকে বার বার ধোকা দিচ্ছে। এখন পদ্ম সেতুর নামে দেশে শুরু করেছে চাঁদাবাজী। এই ব্যার্থ সরকারকে অভিলম্বে ভারতের তাবেদারী ছেড়ে গণতন্ত্র পূর্ণ বহাল করতে হবে। অন্যথায় দেশবাসীকে নিয়ে এই ব্যার্থ সরকারকে দেশ ছেড়ে পলাতে বাধ্য করা হবে। তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র পূর্ণ বহাল করতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার নেতৃত্বের কোন বিকল্প নাই।
তিনি শনিবার বিএনপি সদর দক্ষিণ উপজেলা আয়োজিত বিএনিপর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াছ আলীর সন্ধান কামনা করে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রা সচিব শমশের মুবীন চৌধুরী (বীর বিক্রম)প্রধান বক্তার বক্তব্যে বলেন. দেশের মানুষ আজ দিশেহারা। দেশ আজ মহা সংকটে তার কারণ হচ্ছে এই সরকার ইসলামী মূল্যবোধকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে এবং দেশের জনগণকে অবমূল্যয়ন করে যাচ্ছে। দেশে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা যখন মন যা চাইছে তার করছে। তিনি আরো বলেন আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যেমে দেশ কে জালিম সরকারের হাত থেকে রক্ষা করি।
সদর দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি তুরু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধূরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, ডাঃ শাহরিয়ার হোসেন, আবুল কাহের শামীম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, বিএমএ‘র সাবেক সভাপতি ডাঃ শামিমুর রহমান, সহ-সভাপতি তারেক আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব ফয়ছল, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, জিয়াউল গণি আরিফিন জিল্লুর, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, প্রচার সম্পাদক ওমর আশরাফ ইমন, সহ-দপ্তর সম্পাদক মাহবুব কাদির শাহী, নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপি নেতা আশরাফ গাজী, মীর্জা বেলায়েত আহমদ লিটন, জসিম উদ্দিন আহমদ বাদল, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ডাঃ নেওয়াজ আহমদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন হাবিব হোসেন চেয়ারম্যান, আবুল কালাম চেয়ারম্যান, আব্দুস কুন্দুস মাস্টার, সাইফুল ইসলাম, আব্দুল মালিক, শাহউদ্দিন, আব্দুল হান্নান, শাব্বির আহমদ, সৈয়দ আবুল কাশেম মন্টু, ইউনুছ আলী, খন্দকার মুক্তাদির হোসেন, সিদ্দিকুর রহমান পাপলু, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, সৈয়দ সাফেক মাহবুব, নুরুল আলম সিদ্দিকী খালেদ, মহানগর ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, ম.ম কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ, আহমদ চৌধূরী ফয়েজ, সাঈদ আহমদ, শাকিল মোর্শেদ, রোজাউল করিম নাচন, মতিউর রহমান দুদু, বজলুর রহমান ফয়েজ, নুরুল আমিন দুলু, আমিনুর রহমান চৌধুরী সুয়েব, ফয়জুল ইসলাম পীর প্রমুখ।
উক্ত ইফতার মাহফিলে বিএনপির  স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ.স.ম হান্নান শাহর হাতে ফুলের তোড়া দিয়ে জিয়াউর রহমান সাজুর নেতৃত্বে প্রায় ১০০ জন নেতা কর্মী বিএনপির রাজনীতির আর্দশে বিশ্বাস করে বিএনপিতে যোগদান করেন।

About the Author

মন্তব্য গ্রহণ বন্ধ আছে।

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    অগাষ্ট 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুল   সেপ্টে »
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম