ক্রাইম সিলেট এর উদ্বোধন ও ইফতার মাহফিল
সিলেট সিটি মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান বলেছেন, সিলেটে অনলাইন পত্রিকা ব্যপকভাবে পাঠকের গ্রহণযোগ্যতা লাভ করেছে। ঘটনা ঘটার পর পরই সত্য সংবাদটি অনলাইন পত্রিকাগুলো পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে। সিলেটের অপরাধমূলক কর্মকাণ্ডের সংবাদসহ অন্যান্য সংবাদ নিয়ে ‘ক্রাইম সিলেট’ অনলাইন পত্রিকা যাত্রা শুরু করেছে। আমরা এই অনলাইন পত্রিকার সফলতা কামনা করি।
শনিবার সিলেট নগরীর তালতলাস্থ হোটেল ইষ্ট এন্ড এ ক্রাইম সিলেট অনলাইন পত্রিকার শুভ উদ্বোধনী অনষ্ঠান ও ইফতার পূর্ব আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি রমজান মাসে সবাইকে তাকওয়া অর্জনের জন্য অনুরোধ করেছেন।
ক্রাইম সিলেটের সম্পাদক ফারুক আহমদ এর সভাপতিত্বে অনষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার, জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থ, হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের সভাপতি দেলওয়ার হোসেন খান, অজাস এর সভাপতি কবি মুহিত চৌধুরী এবং সাংবাদিক আব্দুল কাইয়ুম উল্লাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রাইম সিলেটের উপ সম্পাদক সুফিয়ান আহমদ পান্না। এছাড়া অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন সাজ্জাদুর রহমান, এনামুল হক পান্না ও নারায়ন চক্রবর্তী।প্রেস বিজ্ঞপ্তি











