জামালগঞ্জে জাল নোট সহ আটক ৩
সংবাদদাতা, জামালগঞ্জ
জামালগঞ্জে পল্লীতে জাল নোট সহ ৩ জনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানাযায়, শুক্রবার দুপুর ১ টায় বেহেলী ইউনিয়নের বদরপুর গ্রামে কৃষকদের কাছ থেকে জাল নোট নিয়ে ধান কিনতে গেলে জনতার কাছে হাতেনাতে ধরা পড়ে।আটককৃত ব্যাক্তিরা হল কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার নানটুরি গ্রামের আবদুল হেকিমের পুত্র রহিম উদ্দিন (২৩), তার আপন ভাই চান্দু মিয়া (৪০) ও একই উপজেলার বদলপুরের মালু মিয়ার ছেলে শাহেদ আলী (৪০)। আটককৃত ব্যাক্তির কাছ থেকে ৮ হাজার ৫ শত টাকার জাল নোট আটক করা হয়। আটক টাকার প্রত্যেকটি ৫ শত টাকা মূল্যের নোট। আটককৃত ব্যাক্তিকে বেহেলী ইউনিয়নের ইউপি সদস্য জয়নাল আবেদীন সহ এলাকার লোকজন তাকে জামালগঞ্জ থানায় নিয়ে আসে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান জানান, আটকরা ৩/৪দিন ধরে এ এলাকায় কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে আসছে। তারা এলাকায় আর কোনো জাল টাকা ছেড়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।











