পদমর্যাদা বৃদ্ধিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ডিআইজি : জনগণের কল্যাণে পুলিশ সদস্যদের আরো আন্তরিক হতে হবে
সিলেট সংবাদ : সিলেট রেঞ্জের ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন ভূঁইয়া পুলিশ বাহিনীকে একটি চৌকস বাহিনী আখ্যায়িত করে বলেছেন, জনগণের কল্যাণে পুলিশ সদস্যদের আরো আন্তরিক হলে দেশে কল্যাণ ও মর্যাদা আরো বৃদ্ধি পাবে। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ সময় থেকে নিয়ে আজ পর্যন্ত এদেশের পুলিশ বাহিনী মানুষের শান্তি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারা অব্যাহত রেখে পুলিশকে আরো জনগণের কাছে এগিয়ে যেতে হবে। প্রমাণ করতে হবে পুলিশই জনগণের প্রকৃত বন্ধু।
গতকাল বুধবার দুপুরে পুলিশ বিভাগে কর্মরত ইন্সপেক্টর পদমর্যাদাকে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণী এবং সাব-ইন্সপেক্টর/সার্জেন্ট/টিএসআই পদকে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করায় সিলেট জেলার সকল থানা/ডিবি/ডিএসবি/কোর্ট/সিআইডি/ট্রাফিক/এলআইবিজিবি/পুলিশ লাইন্স সহ সকল ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের প থেকে বেশ কয়েকজন পুলিশ কর্মবর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি তাদের উদ্দেশে উপরোক্ত কথা বলেন। সিলেট জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার কর্মকর্তারা রেঞ্জ ডিআইজি মোঃ মকবুল হোসাইন ভূঁইয়া ও সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইনকে পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান। সাাতকালে রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপার, পদমর্যাদা বৃদ্ধি পাওয়ায় পুলিশ কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং আরো দায়িত্বশীলতার সাথে অর্পিত দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালনের পরামর্শ দেন। পুলিশ বিভাগে কর্মরত উল্লেখিত অফিসারদের দীর্ঘদিনের প্রাণের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পুলিশের পদমর্যাদা বৃদ্ধি করায় সর্বস্তরের কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পদন্নোতি সংক্রান্ত বিষয়টি জোরালোভাবে উপস্থাপন এবং কর্মতৎপরতা গ্রহণ করায় সিলেট জেলা পুলিশের প থেকে মহা-পুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, বিপিএম,পিপিএম,এনডিসি এবং অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক (প্রশাসন) মোঃ শহিদুল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পদমর্যাদা বৃদ্ধির ফলে বর্ণিত পদে কর্মরত অফিসারদের কর্ম দতা এবং কাজের মান আরো বহুলাংশে বৃদ্ধি পাবে বলে পুলিশ সদস্যগণ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি.ডিবি, মোঃ জুবের আহমদ, কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ ইউনুছ মিয়া, ডিআইও (১) সৈয়দ শফিকুল ইসলাম, আরআই মোঃ জাহেরুল ইসলাম। বিজ্ঞপ্তি











