0

ছাতকে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে : ছাতকের গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজে আবারো ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে উপজেলা ছাত্রলীগ নেতা ফয়জুল আলম লিটন ও আব্দুল গফ্ফার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দু’পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গত ১৭ জুলাই মঙ্গলবার দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় কলেজ ক্যাম্পাসে খছরু, রিপন, পলাশ, সুমন, জমির আলী, আলিম আহত হয়। গতকাল দুপুরে লিটন গ্রুপের রিপন ও গফ্ফার গ্রুপের অদুদের মধ্যে কলেজ ক্যাম্পাসে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ছাত্রলীগ নেতা অদুদ, রিপন, পলাশ, ইকবাল, খছরু সহ ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের পর তারা দেশীয় অস্ত্র নিয়ে কলেজ ক্যাম্পাস সহ আশপাশ এলাকায় মহড়া দিয়েছে। এ সময় গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পয়েন্টের দোকানপাটগুলো বন্ধ করে দেয়া হয়। জাউয়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে এসে অবস্থান নেয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ফের সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

About the Author

মন্তব্য গ্রহণ বন্ধ আছে।

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    অগাষ্ট 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুল   সেপ্টে »
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম