0

র‌্যাব-৯ এর অভিযান মোটর সাইকেলের কাগজ না থাকায় ৩১ জনের বিরুদ্ধে মামলা, আটক ১


সিলেটে র‌্যাব পৃথক অভিযানে চালিয়ে ফেনসিডিল, গাঁজা ও একটি বিদেশি রিভলভার উদ্ধার করেছে। সেই সঙ্গে ৩৩ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে একজনকে। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ৩১টি মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার ও মঙ্গলবার র‌্যাব-৯ এর বিশেষ অভিযানে আটক  ও মামলা করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র‌্যাব-৯ থেকে জানা গেছে, মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার হারাসার গ্রামে অভিযান চালিয়ে বসু মিয়ার নির্মাণাধীন ভবনের পাশ থেকে একটি বিদেশি রিভলবার এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এর আগে সোমাবার জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে অভিযান চালিয়ে কাপনা ব্রিজের পাশে মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে গাছতলা নামক মোড় থেকে ৩৩ বোতল ফেন্সিডিলসহ জকিগঞ্জ থানার রসুলপুর গ্রামের মো. বাবুল আহমেদকে (৩০) আটক করা হয়।
এছাড়া র‌্যাব-৯ ট্রাফিক সার্জেন্টের সমন্বয়ে সিলেট কোতোয়ালি থানার শিবগঞ্জ ও রিকাবীবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে ৩১টি মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

About the Author

মন্তব্য গ্রহণ বন্ধ আছে।

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    অগাষ্ট 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুল   সেপ্টে »
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম