0

সিলেট নগরীর আখালিয়ায় লন্ডন প্রবাসী পুত্রের হাতে পিতা খুন

>>>> নগরীর আখালিয়া সুরমা আবাসিক এলাকার রেনেসাঁ ৫২-বি নং বাসার সাহিদা মঞ্জিলে মানসিক ভারসাম্যহীন লন্ডন প্রবাসী পুত্র চাকু দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পিতাকে খুন করেছে। নিহতের নাম- হাজী আফতাব আলী (৬৫)। তিনি ওসমানীনগর থানার তাজপুর এলাকার দাউদকান্দি পরে স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে ওসমানী হাসপাতালে স্বামী-স্ত্রীকে ভর্তি করলে সেখান থেকে পুলিশ  ঘাতক লন্ডন প্রবাসী আকতার হোসেন দিপুকে আটক করে পুলিশ প্রহরায় তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

ওসমানী হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে পারিবারিক ঘটনার জের ধরে আক্তার হোসেন দিপু চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে তার পিতা আফতাব আলীকে গুরুতর আহত করেন। পরে  লাঠির আঘাতে পিতা আফতাব আলীকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার থেকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালী থানার এসআই খসরুল আলম বাদল জানান, আক্তার একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তার অপর দুই ভাই খোকন ও লিটনের সাথে সেও লন্ডনে থাকে। গত ১৫ দিন পূর্বে সে দেশে ফিরে। ইফতারের আগ মুহূর্তে পারিবারিক বিরোধের জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে লন্ডন প্রবাসী পুত্র আক্তার হোসেন দিপু উত্তেজিত হয়ে পরিবারের লোকজনকে মারপিট শুরু করেন। এসময় তার বৃদ্ধ পিতা এগিয়ে আসলে উত্তেজিত দিপু চাকু দিয়ে আঘাতে পিতাকে আহত করে। পিতা আফতাব আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দিপু তার বাবাকে খুন করে অনুতপ্ত। পলিশের হাতে বন্দী অবস্থায় সে বার বার বিলাপ করে ভুলের কথা স্বীকার করে এলোমেলো কথা বলছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। গ্রামের মৃত রমজান আলীর পুত্র। বর্তমানে তারা রেনেসাঁ ৫২/বি নং বাসার বাসিন্দা। গতকাল রবিবার ইফতারের পর পর এ ঘটনা ঘটে। এ সময় শ্বশুরকে আঘাত করতে দেখে ঘাতক লন্ডন প্রবাসী আকতার হোসেন দিপু (৩৪) তার  স্ত্রী সবিনা বেগম (৩০) বাধা দিলে সে তাকেও মারধর করে আহত করে।

About the Author

মন্তব্য গ্রহণ বন্ধ আছে।

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    জুলাই 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুন   অগা »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম