0

সিলেট বিভাগ জামায়াতের জেলা আমীর-সেক্রেটারী সম্মেলনে অধ্যাপক ফজলুর রহমান : সিয়াম সাধনার পবিত্র মাসেও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে সরকারের মিথ্যাচার ও প্রহসন থেমে নেই

>>>>>>বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট বিভাগের আঞ্চলিক দায়িত্বশীল অধ্যাপক ফজলুর রহমান বলেছেন, রহমত, বরকত, মাগফেরাত ও নাযাতের এ সিয়াম সাধনার মাস রমজানেও জামায়াতের শীর্ষ ও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে মিথ্যাচার ও প্রহসন থেকে বেরিয়ে আসতে পারেনি সরকার। এ ছাড়া সম্প্রতি সিলেট এমসি কলেজ ছাত্রাবাস পুড়ানোর ঘটনায় জড়িত ছাত্রলীগ সন্ত্রাসীদের  এখনও গ্রেফতার করা হচ্ছে না।  তদন্ত কমিটি সময়ক্ষেপণের মাধ্যমে প্রকৃত দোষীদের আড়াল করে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। যা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের অভিভাবক ও বিবেকবান সিলেটবাসী বিস্মিত করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে রমজানে সর্বশ্রেণীর মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা পালন করতে হবে। ঈদের পূর্বেই মিথ্যা মামলায় কারান্তরীণ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠার উদ্যোগ নিন।
তিনি গতকাল শনিবার সিলেট বিভাগ জামায়াতের জেলা আমীর-সেক্রেটারী সম্মেলনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেটের আঞ্চলিক সচিব আজিজুর রশীদ চৌধুরী, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য সিরাজুল ইসলাম মতলিব, সিলেট জেলা দক্ষিণ এর আমীর মাওলানা হাবীবুর রহমান, জেলা উত্তর এর আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, সুনামগঞ্জ জেলা আমীর হাতীমুর রহমান, মৌলভীবাজার জেলা  আমীর  আব্দুল মন্নান, হবিগঞ্জ জেলা আমীর মখলিছুর রহমান, সিলেট মহানগরীর নায়েবে আমীর ডা: সায়েফ আহমদ, সিলেট জেলা দক্ষিণ এর নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট মহানগর সেক্রেটারী সিরাজুল ইসলাম শাহীন, সিলেট জেলা দক্ষিণ সেক্রেটারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা উত্তর সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, সুনামগঞ্জ জেলা সেক্রেটারী মমতাজুল হাসান আবেদ, মৌলভীবাজার জেলা সেক্রেটারী ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও হবিগঞ্জ জেলা সেক্রেটারী মোশাহিদ আলী প্রমুখ।

About the Author

মন্তব্য গ্রহণ বন্ধ আছে।

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    জুলাই 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুন   অগা »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম