0
র্যাব-৯ এর পৃথক অভিযান : ২৯টি মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা : টিকেট ব্ল্যাকার আটক
সিলেট সংবাদ : সিলেট র্যাব-৯ পৃথক অভিযান চালিয়ে ২৯টি মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের ও এক টিকিট ব্ল্যাকারকে আটক করে। গত বুধবার ও গতকাল শনিবার এ দুটি অভিযান পরিচালনা করা হয়। র্যাব সূত্রে জানা যায়, দুইটি টহল দল ট্রাফিক সার্জেন্ট এর সমন্বয়ে গত বুধবার নগরীর নাইওরপুল ও আম্বরখানা এলাকায় চেকপোষ্ট অভিযান পরিচালনা করা হয়।এ সময় রাস্তায় চলাচলরত মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২৯ টি মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়েরপূর্বক ছেড়ে দেওয়া হয়। এ দিকে, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন যমুনা সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈশাখী টেলিকমের সামনে থেকে ৮ টি ব্ল্যাক টিকিটসহ এক টিকিট ব্ল্যাকারকে আটক করা হয়।











