0

বিশ্বায়নের এ যুগে ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম : মাহমুদ উস সামাদ এমপি

সিলেট সংবাদ : সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বিশ্বায়নের এ যুগে ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। আধুনিক প্রযুক্তির কম্পিউটার ও মোবাইল ব্যবহারের মাধ্যমে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ইংরেজী ও আরবী ভাষা শিক্ষার বিকল্প নেই। রমজান মাসে আরবী শিক্ষা এদিকে যেমন পুণ্যের অন্যদিকে আরবী ও ইংরেজী ভাষা আমাদের জীবন চলার পথে অত্যন্ত প্রয়োজনীয়। তিনি বলেন,

এ বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে এ ধরণের উদ্যোগ প্রশংসার দাবিদার। আগামীতে রমজান মাসে উপজেলা পর্যায়ে এ রকম উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি গত শুক্রবার দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র রমজান মাসে ইংরেজী ও আরবী ভাষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক লায়েক আহমদ জিকুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার সাবেরা আক্তার, যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও প্রবীণ মুরব্বী আব্দুল ওয়াহাব খোকা খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মুক্তাদির হোসেন লাকী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহিত হোসেন, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, সমাজসেবী ডা. জাকারিয়া চৌধুরী, জহির উদ্দিন বুলবুল, রোশন আলী, প্রবীণ শিক্ষক বশির মিয়া, লালাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওয়ারিশ আলী মেম্বার, তেতলী ইউপির সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, লালাবাজার ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আশিক আলী, ইউপি সদস্য আব্দুস শহিদ, শহীদ রেজা, জয়নাল আহমদ, আমিনুর রহমান চৌধুরী, ইংরেজী প্রশিক্ষক লুৎফুর রহমান, আব্দুল কাদির, শাহ রাসেল আহমদ, রবিউল ইসলাম, নাজিম উদ্দিন রাসেল। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নাজিম খান। বিজ্ঞপ্তি

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    জুলাই 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুন   অগা »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম