0

খুলনায় এক মায়ের ৫ সন্তান প্রসব

সিলেট সংবাদ : এক সাথে ৫টি সন্তান জন্ম দিয়েছেন খুলনার গর্বিত মা শিমু বেগম (২৩)। সন্তানেরা সবাই সুস্থ আছে। তিনি গোপালগঞ্জ জেলার করপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য গফফার খানের স্ত্রী।শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে এই সন্তানগুলো প্রসব করানো হয়। পাঁচটি সন্তানের মধ্যে একজন ছেলে ও চারজন মেয়ে সন্তান রয়েছে।

শিমু বেগমের স্বামী গফফার খান জানান, তার স্ত্রীর শরীর স্বাভাবিকের চেয়ে অনেক ভারী হওয়ায় প্রথমে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পরীক্ষা করানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকেরা বলেন- তার গর্ভে চারটি সন্তান রয়েছে।

তবে তারা প্রত্যেকেই সুস্থ রয়েছে। এরপর প্রসবের সময় ঘনিয়ে এলে তাকে গত সপ্তাহে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে গত ১৭ জুলাই রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিমুকে ভর্তি করা হয় বলে জানান গফফার খান।

তিনি আরও জানান, এখানেও চিকিৎসকেরা পরীক্ষা করে জানান- শিমুর গর্ভে চারটি সন্তান রয়েছে। এরপর থেকে গত তিনদিন মেডিকেলের চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। অবশেষে আজ সকাল সাড়ে ৯টায় সিজারের মাধ্যমে শিমুর সন্তান প্রসব করানো হয়।

তবে চারটি নয় একে একে পাঁচটি সন্তান জন্ম দেন শিমু বেগম। এদের মধ্যে চারটি সন্তানকে শিশু ওয়ার্ডে রাখলেও একজনের ওজন তুলনামূলক অনেক কম হওয়ায় তাকে ইনকিউবেটরে রেখেছেন চিকিৎসকেরা।

শিমুর সিজারের নেতৃত্ব দেন- খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লেবার গাইনি ইউনিট-২ ওয়ার্ডের প্রধান ডা. জান্নাতুল ফেরদৌসী। এছাড়া গত ৭২ ঘণ্টা তার তত্ত্বাবধানে ছিলেন- এই ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. পাপড়ি খানম। প্রতিটি সন্তানের ওজন হয়েছে গড়ে প্রায় দুই কেজি।

পাঁচ সন্তানের পিতা গফফার খান বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে, এই ধরনের একটি বিরল ঘটনা আমাদের পরিবারে ঘটল।’

তিনি আরও বলেন, মাহে রমজানের প্রথম দিনে আল্লাহর এই নিয়ামত আমাদের জন্য বিরাট পাওয়া। তিনি স্ত্রী ও সন্তাদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

অপরদিকে, এই খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট ওয়ার্ডে চিকিৎসক, সেবিকা ও সাধারণ দর্শনার্থীদের ভীড় বেড়ে যায়। সকলেই সন্তান ও তাদের মাকে একনজর দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এ চাপ সামলাতে কর্তব্যরত চিকিৎসক ও সেবিকাদের হিমশিম খেতে হয়।

উল্লেখ্য, এর আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে চারটি সন্তান প্রসব করেছিলেন এক মা। তবে সন্তানগুলো সবাই মারা যায়।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    জুলাই 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুন   অগা »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম