0

পবিত্র রমজান ও ঈদে র‍্যাবের বিশেষ সহযোগিতা পাওয়া যাবে মোবাইল ফোনে

এনএনবিঃ আসন্ন রমজান মাস ও ঈদুল ফিতরে দেশব্যাপী ‘বিশেষ নিরাপত্তা’ ব্যবস্থার অংশ হিসেবে বিশেষ উদ্যোগ নিয়েছে পুলিশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসব নিরাপত্তামূলক বিশেষ উদ্যোগের সুফল পেতে যে কেউ প্রয়োজনে নির্ধারিত বেশ কিছু মোবাইল ফোন নাম্বারে ফোন করতে পারবেন। লোকজনের কেনাকাটা, যাতায়াত, সাহরি, ইফতার, তারাবির নামাজের জন্য নিরাপত্তা নিশ্চিত করাসহ রোজাদারদের জন্য মানসম্মত খাদদ্রব্য নিশ্চিত করা এবং যানবাহনের টিকেট কালোবাজারি রোধে ব্যবস্থা নেবে পুলিশের এই ব্যাটালিয়নটি। এছাড়া ‘রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রাখার জন্য পুরো রমজান মাসে দায়িত্বাধীন এলাকায় অসামাজিক কর্মকান্ড ও মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে’ বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব সদর দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজান মাসে ও ঈদুল ফিতর সামনে রেখে মসজিদগুলোতে, ব্যবসা-বাণিজ্য কেন্দ্রে ও বাজারসহ নানা জায়গায় লোকজনের উপস্থিতি এবং আর্থিক লেনদেন বেড়ে যাবার ফলে এ সময় সন্ত্রাস-চাঁদাবাজি-ছিনতাই ইত্যাদি বিভিন্ন অপরাধের প্রবণতা বেড়ে যায়। এসব অপরাধ প্রতিরোধে সারাদেশে স্থায়ী ক্যাম্পের পাশাপাশি অতিরিক্ত অস্থায়ী ক্যাম্প বসিয়ে বিশেষ নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়ন করবে র‍্যাব। উর্দিধারী র্যা ব সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম এবং নজরদারি জোরদার করা হবে। এ ব্যাপারে অন্যান্য গোয়েন্দা সংস্থা সমূহের সাথেও সমন্বয় করবে পুলিশের এই ব্যাটালিয়নটি। সিলেট অঞ্চলের মোবাইল নম্বর ০১৭১৩১৪২৯৪৫ ও ০১১৯৯৭৫০০২১  সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং ময়মনসিংহ জেলা।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    জুলাই 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুন   অগা »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম