0

পোড়িয়ে দেয়া এমসি কলেজ ছাত্রাবাস পরিদর্শন শেষে সুরঞ্জিত সেনগুপ্ত : নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা উচিত

সিলেট সংবাদ : মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এমসি কলেজ ছাত্রাবাস পুড়িয়ে দেয়ার  ঘটনাটি ঘটেছে দুটো ছাত্র সংগঠনের সংঘর্ষকে কেন্দ্র করে। ঘটনাটি রাজনৈতিক। তবে যা হয়েছে তা রাজনীতি বিবর্জিত। জাতীয় সম্পদ নষ্ট হয়েছে আমরা কেউ এটা চাই না। তিনি ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে মনে করেন। গতকাল সোমবার পোড়া যাওয়া ছাত্রাবাস পরিদর্শন করে সন্ধ্যায় সুরঞ্জিত সেন সার্কিট হাউসে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে বলেন, জঘন্য এ ঘটনার তদন্ত চলছে, আমরা চাই তদন্ত যেন নিরপেক্ষভাবে হয় । তদন্তের আগে এ বিষয়ে কোনো মন্তব্য বা

বক্তব্য প্রদান থেকে দলীয় নেতাকর্মীদের বিরত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ‘ঘটনার তদন্তে দুটো কমিটি হয়েছে। আমরা চাই এ দুটো কমিটি স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করবে। এর আগে কে করল এসব বললে তদন্তই প্রভাবিত হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিবেদন জনসম্মুখে আসুক। ঘটনাটি ছাত্রলীগ করেছে এমন অভিযোগ প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘তদন্তের আগে এসব বলা ঠিক না। একমাত্র বিশ্বব্যাংকই তদন্তের আগে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে তহবিল ফিরিয়ে নিয়েছে। বিশ্বব্যাংক এমন করলেও আমরা তা করব না। মন্ত্রী বলেন, সিলেট বহুবার জঙ্গিবাদির আক্রমণে কলুষিত হয়েছে। কলুষিত করা হয়েছে হযরত শাহজালাল (র.) মাজারের উরসে বোমা হামলা করে। একইভাবে এমসি কলেজের ঘটনা রাজনৈতিক কলুষমুক্ত নয় দাবি করে মন্ত্রী সুরঞ্জিত বলেন, এর পেছনে উগ্র সাম্প্রদায়িক রাজনীতির হাত রয়েছে। তিনি বলেন, সিলেটের মানুষ আবেগপ্রবণ। ইতিহাস ঐতিহ্যের উপর আঘাত হানলে ঘরে বসে থাকবে না। এমসি কলেজ ছাত্রাবাস পুড়ানোর ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করা হবে। এই ইস্যু নিয়ে যেন কেউ কোন এজেন্ডা তৈরি করতে না পারে সে জন্য সিলেটবাসীকে সজাগ থাকার আহবান জানান তিনি। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আসাদ, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, জেলা জজ আদালতের এডিশন্যাল পিপি শামসুল ইসলাম, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    জুলাই 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুন   অগা »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম