0

লালাবাজারে মৌলভী রফিক উল্লাহ ট্রাস্টের আলোচনা সভা : গুণী শিক্ষকদের কর্মের যথাযথ মূল্যায়ন করতে হবে : মেয়র কামরান

>>>>>সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, জাতি গড়ার কারিগর গুণী শিক্ষকদের কর্মের যথাযথ মূল্যায়ন করতে হবে। গুণী ব্যক্তিদের সম্মান করলে সমাজে গুণীজনের আবির্ভাব ঘটে। শিক্ষকরা জাতির দর্পণ হিসেবে তাদেরকে সমৃদ্ধশালী দেশ গঠনেও সম্পৃক্ত হতে হবে। স্কুলগামী ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদানের পাশাপাশি সমাজ সেবায়ও অবদান রাখতে পারেন।

শিক্ষক সমাজ চাইলে এদেশের অনেক পরিবর্তন সাধন করতে পারেন। তিনি বলেন, অত্র এলাকার শিক্ষা বিস্তারে মৌলভী রফিক উল্লাহ যে অবদান রেখেছেন তা সত্যি প্রশংসনীয়। তার রেখে যাওয়া আদর্শ আমাদেরকে অনুসরণ ও অনুকরণ করতে হবে। সুশৃঙ্খল সমাজ গঠনে শিক্ষকদের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণকে এ ক্ষেত্রে আরো সচেতন হতে হবে।
তিনি গতকাল সোমবার দুপুরে দক্ষিণ সুরমার লালাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মৌলভী রফিক উল্লাহর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভী রফিক উল্লাহ শিক্ষা ট্রাস্টের উদ্যোগে লালাবাজার উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান এ.এইচ.এম শামীম ইকবালের সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,  মহানগর যুবলীগ সভাপতি শামীম আহমদ, লালাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ূবের রহমান, লালাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ রায়। ট্রাস্টের সাধারণ সম্পাদক লায়েক আহমদ জিকু’র পরিচালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, দক্ষিণ সুরমা যুবলীগের সভাপতি মুজিবুর রহমান মেম্বার, ছাত্রলীগ নেতা ইকরাম বখত, যুবলীগ নেতা আসাব আহমদ, সাংবাদিক শফিক আহমদ শফি, মনোয়ার হোসেন মনু, আশিক আলী, যুবনেতা নিজাম আহমদ, আলমাছ আহমদ, রিয়াজ আহমদ, আব্দুল বাসিত রানা, আব্দুস সালাম, শেখ রাসেল আহমদ, নাজিম উদ্দিন রাসেল, লিটন তালুকদার, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, আমিনুল ইসলাম শেফু, সুমন আহমদ, পলাশ দেবনাথ, আব্দুল হক, হেলাল আহমদ, আব্দুস সামাদ প্রমুখ। আলোচনা সভায় মৌলভী রফিক উল্লাহ শিক্ষা ট্রাস্ট সম্পাদিত চির অম্লান স্মারকের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুসরাত বেগম রুমী। স্বাগত বক্তব্য রাখেন নাজিম উদ্দিন খান। আলোচনা সভা শেষে ১৬ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্রাস্টের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও অন্যান্য অতিথিবৃন্দ। দোয়া পরিচালনা করেন হাফিজ শফিক আহমদ। মিলাদ শেষে উপস্থিত সকলের মধ্যে শিরণী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    জুলাই 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুন   অগা »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম