জনগণের কল্যাণে “আকর” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : এডভোকেট আ ফ ম কামাল
সিলেট সংবাদ : সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান এডভোকেট আ. ফ. ম. কামাল বলেছেন ‘ঘর হতে দু’পা ফেলিয়া দেখা হয় নাই চক্ষু মেলিয়া, একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু।’ কবির-এ বক্তব্যের যথার্থ প্রমাণ পাওয়া গেলো ‘‘আকর’ নামক সংকলনটিতে। ১৬নং ওয়ার্ডের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংযোজিত হয়েছে এ বইটিতে যা ওয়ার্ডবাসীর বিভিন্ন প্রয়োজনে কাজে লাগবে। তিনি সংকলকদের প্রশংসা করে বলেন, যারা এসব তথ্য এক জায়গায় জড়ো করে বইটি সংকলন করেছেন তারা অনেক দক্ষতার পরিচয় দিয়েছেন। তারা ভবিষ্যতে আরো ভাল কিছু করবেন বলে আমি আশাবাদী।
কে এম আবদুল্লাহ আল মামুন সংকলিত ‘‘আকর’’ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গত রবিবার সিলেট সিটি ডেভেলপমেন্ট কাউন্সিল ১৬নং ওয়ার্ডের উদ্যোগে নগরীর ইউনাইটেড সেন্টারে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁতীপাড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মুহাম্মদ শওকত আলী। ওয়ার্ড সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ ও আরিফুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন হাওয়াপাড়া দিশারী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাব্বির আহমদ মুশান্না। স্বাগত বক্তব্য রাখেন সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি বাবর আহমদ এবং অনুষ্ঠানের সমাপনী জের টানেন ‘‘আকর’’ এর সংকলক কে এম আবদুল্লাহ আল মামুন।
হাফিজ তারেক আবদুল আজিজ এর কোরআন তেলাওয়াত এবং স্বপ্নঘুড়ি শিল্পী গোষ্ঠির দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রাক্তন ইস্ট্রাক্টর আব্দুল মালিক খান, করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির ধর্ম সম্পাদক ইকবাল হোসেন রুহেল এবং সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খান, মুহাম্মদ শফিক আহমদ, কামরুজ্জামান মুরাদ, মুহাম্মদ মশায়ূন হুসেন, কামরুল হোসেন রাজিব, মুসা আহমদ, শাহিন আহমদ, কাওছার আহমদ শুভ, শাবাজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি











