0

রবীন্দ্র নাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ছাত্রাবাস যারা জ্বালিয়ে দিয়েছে তাদের গ্রেফতার করুন : এডভোকেট আল আসলাম মুমিন

সিলেট সংবাদ : সিলেট বিভাগের ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান শতবর্ষের স্মারক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এমসি কলেজ ছাত্রাবাস ছাত্র নামধারী সন্ত্রাসীরা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে সিলেট কোর্ট পয়েন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাদ) সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন কর্মসূচীতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাদ) কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সভাপতি, সিলেট জেলা আহবায়ক এডভোকেট আল আসলাম মুমিন সভাপতির বক্তব্যে বলেন, বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিলেট বিভাগের প্রাচীনতম ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রাবাস যারা নির্দয়ভাবে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে তাদেরকে জুডিশিয়াল ইনকোয়ারির মাধ্যমে তদন্ত করে চিহ্নিত করতে হবে। দুষ্কৃতিকারীদের দ্রুতবিচার আইনে মামলা করতে হবে। দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মূল স্থাপনা রেখে ছাত্রাবাস পুন:নির্মাণ করতে হবে। ক্ষতিগ্রস্থ আবাসিক ছাত্র ভাইদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে। অনতিবিলম্বে উক্ত ৪ দফা দাবী মেনে নেওয়ার জন্য তিনি জোরদাবী জানান।
সিলেট মহানগর কমিটির আহবায়ক এডভোকেট শহিদ হোসেন জিসানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সিনিয়র যগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল ফাত্তাহ তুহেল, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল মালিক শিহান, যুগ্ম আহবায়ক মোঃ আনহার মিয়া, সুজন আহমদ খান, এডভোকেট শাহানা হোসাইন, মোঃ কামরুজ্জামান দীপু, মোঃ কয়ছর আলী, জিয়াউর রহমান নেওয়ার, সাবের হোসেন চৌধুরী, শফিকুর রহমান শফিক, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মাজেদ খান, রাজু আহমদ, আলী আকবর রাজন, সিদ্ধার্থ শংকর, শাহ আলম প্রমুখ।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    জুলাই 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুন   অগা »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম