কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ খেলার উদ্বোধন
এর প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মতিউর রহমান এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি খান মোহাম্মদ বিলাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী আরেফিনা বিলাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার সাবেরা আক্তার, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ.) এর ভাইস প্রেসিডেন্ট মঈন উদ্দিন আহমদ ও আব্দুল মালিক রাজা, সিলেট জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল ও কার্যনির্বাহী পরিষদের সদস্য সালমা বাছিত, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি হাজী এম.এ.সাত্তার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য হেলাল উদ্দিন আহমদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি সেলিম খান মজলিশ, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ.) এর কার্যনির্বাহী পরিষদের সদস্য মাসুক আহমদ, মোঃ আক্তারুজ্জামান মান্না, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা জোহরা আক্তার খানম, সিলেট জেলা ক্লাব সমিতির সহ-সভাপতি এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক হাজী মিলাদ আহমদ, জনতা ক্লাবের সাধারণ সম্পাদক এহতেশামুল হক লয়েছ প্রমুখ। উদ্বোধনী দিনের ১ম খেলা-নারায়ণগঞ্জ বনাম হবিগঞ্জ জেলা মহিলা ফুটবল দল এবং ২য় খেলা-সুনামগঞ্জ বনাম পটুয়াখালী জেলা মহিলা ফুটবল দল এর মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত টুর্ণামেন্ট ১৯ জুলাই ২০১২ ইং তারিখ পর্যন্ত চলবে এবং এতে পাঁচটি জেলা দল অংশগ্রহণ করেছে। অন্য দলটি হচ্ছে-সিলেট জেলা মহিলা ফুটবল দল। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দকে সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের (ডি.এফ.এ.) পক্ষ হতে ফুল দিয়ে বরণ করা হয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক প্রদত্ত সম্মাননা ক্রেস্টটি উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথিকে প্রদান করেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ.) এর প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম। প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডি.এফ.এ.) এর প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম। বিজ্ঞপ্তি












