তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে হবিগঞ্জে বিএনপি’র মিছিল সমাবেশ
হবিগঞ্জ থেকে সংবাদদাতা : হবিগঞ্জে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, কারাবন্দী নেতাদের মুক্তি ও এম ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতে গতকাল হবিগঞ্জে রবিবার দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি’র নেতাকর্মীরা। হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে কোর্ট মসজিদ প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নেত্রী শাম্মী আক্তার শিপা এমপি। অন্যদের মধ্যে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছ, সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপি নেতা এম এ মন্নাফ, গোলাম মোস্তফা রফিক, যুগ্ম সম্পাদক ইসলাম তরফদার তনু, জেলা শ্রমিকদল সেক্রেটারি সফিকুর রহমান চৌধুরী, পৌর কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু, জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা ছাত্রদল আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ প্রমুখ।











