এমসি কলেজ ছাত্রাবাসের প্রাচীন ঐতিহ্য ধ্বংসকারীদের অবিলম্বে গ্রেফতার করুন : নিজাম ইউ জায়গীরদার
সিলেট সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী তরুনদল সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা বিকাল ৫টায় সোবহানিঘাটস্থ রহিম টাওয়ারে অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী তরুনদল সিলেট জেলা শাখার আহবায়ক নিজাম উদ্দিন জায়গীরদার সভাপতির বক্তব্যে এমসি কলেজ ছাত্রাবাস পরিকল্পিতভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় তীব্র ও নিন্দা প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করে বলেছেন সরকার দলীয় ছাত্র সংগঠনের সন্ত্রাসী কর্মকান্ড, হামলা-মামলা, লুটপাট ও অগ্নিসংগোর কারণে সিলেট সরকারী কলেজ ছাত্রাবাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় ছাত্রাবাস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পর সিলেটের ইতিহাস ঐহিত্য ও সুনাম গাঁথা এমসি কলেজ ছাত্রাবাস পুড়ে ছাঁই হয়ে গেল। এ সব কিসের আলামত! বিবেকবান ও সচেতন সিলেটবাসী তা জানতে চায়। নিজাম উদ্দিন জায়গীরদার বলেন বর্তমান আওয়ামী সরকারের আশ্রীত ও লালিত ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের কারণে আজ আমরা সিলেটের প্রাচীন ঐহিত্যকে হারালাম। সভা থেকে এ ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবী করেন এবং অবিলম্বে ছাত্রাবাস পুনঃমেরামত ও ক্ষতিগ্রস্থ সাধারণ ছাত্রদের ক্ষতিপূরণ দেয়ার দাবী জানিয়ে বলেন আগুনে পুড়িয়ে যারা এমসি কলেজ ছাত্রাবাস তথা সিলেটের প্রাচীন ঐতিহ্যকে ধ্বংস করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করতে সরকার ও আইন-শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানান।
সিলেট জেলা তরুণদলের সভায় সকল উপজেলা ও পৌর কমিটি গুলো এক মাসের মধ্যে গঠনের এবং বিভিন্ন উপজেলায় সমন্বয়কারী হিসাবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। দায়িত্বপ্রাপ্তরা হলেনঃ-সিলেট সদর ও দক্ষিণসুরমা উপজেলার দায়িত্বে আহবায়ক নিজাম উদ্দিন জায়গীরদার, যুগ্ম আহবায়ক সাহেদ আহমদ ও ফরিদ উদ্দিন। গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জের দায়িত্বে সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রেজাউল করিম আলো, যুগ্ম-আহবায়ক সিদ্দিকুর রহমান সায়েস্তা, গিয়াস উদ্দিন বিলাল। জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জের দায়িত্বে সদস্য সচিব সোলেমান আহমদ সিদ্দিকী। বিয়ানী বাজারের দায়িত্বে যুগ্ম-আহবায়ক গুলজার আহমদ রাহেল। বিশ্বনাথের দায়িত্বে যুগ্ম-আহবায়ক সাহেদ আহমদ ও সদস্য সচিব সোলেমান আহমদ সিদ্দিকী, ওসমানীনগরের দায়িত্বে যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান ফয়ছল। এছাড়াও দুটি উপজেলার আহবায়ক কমিটি আগামী সাত দিনের মধ্যে ঘোষনার সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুনদল সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব সোলেমান আহমদ সিদ্দিকীর পরিচালনায় জরুরী সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা তরুণদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রেজাউল করিম আলো, যুগ্ম-আহবায়ক সিদ্দিকুর রহমান সায়েস্তা, সাহেদ আহমদ, গিয়াস উদ্দিন দিলাল, ফরিদ উদ্দিন আহমদ, তরুণদল নেতা মিজানুর রহমান বিলাল, কাজী ফুরাদ আহমদ, বুলবুল আহমদ বুলু, নিলু আহমদ, আব্দুস সাহিদ,এন এইচ শিপু , আজাদুর রহমান আজাদ, ছানাউর রহমান ছানা, দিনার হোসেন, সমসুদ্দিন, আবুল হোসেন প্রমুখ।











