সিলেট মহানগর ছাত্রদল নেতা শাব্বির খান নিখোঁজ
>>>> ছাত্রদলের সিলেট মহানগর ছাত্রদল নেতা ও আখালিয়াস্থ মোহাম্মাদী আবাসিক এলাকার বাসিন্দা মোঃ শাব্বির খান (২০) পিতা মোঃ খলিল খান গত ৯জুলাই রাত ৯টার পর থেকে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে এস এম পির অন্তর্ভূক্ত জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে যার নম্বর ৪৫৭ তারিখ ১০/০৭/১২ইং। ডায়েরী সুত্রে জানা যায় গত ৯জুলাই রাত ৯টার পর শাব্বির খানের মোবাইল (নং ০১৭২২১৭০১৭০) এ ফোন করে তাকে ডেকে নিয়ে যায়। রাত গভীর হওয়া পর্যন্ত না ফেরায় তার মোবাইলে ফোন করলে বন্ধ পাওয়ায় পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে যান। এর পর থেকে সম্ভাব্য সকল স্থানে এবং আত্মীয়-স্বজন বাড়ীতে ও আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করে কোন সন্ধান না পাওয়ায় ১০/০৭/২০১২ ইংরেজী থানায় সাধারণ ডায়েরী করা হয়। এ নিয়ে এলাকায়ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। -বিজ্ঞপ্তি











