0

এমসি কলেজে সংঘর্ষ ও ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনা : শতাধিক শিবির নেতা কর্মীকে আসামী করে মামলা : আটক ১৪

>>>>>সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় শতাধিক শিবির কর্মীকে আসামী করে শাহপরান থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩৯ জনের নাম উল্লেখ সহ ৫০/৬০ জন অজ্ঞাতনামা শিবির কর্মীকে আসামী করা হয়েছে। ছাত্রলীগ নেতা সিলেট এসসি কলেজের অর্থনীতি ২য় বর্ষের ছাত্র ও কলেজ ছাত্রাবাসের ২য় ব্লকের  বাসিন্ধা শওকত হোসেন মানিক বাদী হয়ে এ মামলা দায়ের করেন।মামলা নং ৪(০৯-০৭-১২)।
এদিকে পুলিশ ১৪ শিবির কর্মীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পশ্বিম গাংকুল গ্রামের  আনিছুর রহমানের ছেলে নোমান মাহমুদ(২০),সুনামগঞ্জ ঝেলার ধর্মপাশা উপজেলার মাটিকাটা গ্রামের জাবেদ নুরের ছেলে বাবুল আহমদ(২২), চাঁদপুর জেলার মতলব উপজেলার এখলাপুর গ্রামের মো: আকু মিয়ার ছেলে আলাল আহমদ(১৮),সুনামঞ্জ জেলার আন্দারাজ গ্রামের মর্তুজা আলীর ছেলে  হুমায়ুন কবির (১৯),মৌলভীবাজার জেলার  কুলাউড়া উপজেলার পালগ্রামের আজির মিয়ার ছেলে রাসেল(২৪),বিশ্বনাথ উপজেলার মির্জার গাওয়ের  আকমল হোসাইনের ছেলে মামুন হোসাইন(১৯), বিয়ানীবাজার উপজেলার চক্রবানী গ্রামের ফয়সল ইসলামের  ছেলে সিদ্দিক আহমদ(১৯),কানাইঘাট উপজেলার শ্রীপুর গ্রামের জফুর উদ্দিনের  ছেলে রিয়াজ উদ্দিন(১৮),সুনামঞ্জ জেলার মঙ্গলকাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে আলাউদ্দিন(১৮),গোলাপঞ্জ উপজেলার বাদ রনিখাইল গ্রামের আব্বাস মিয়ার ছেলে  সোহেল মিয়া(২৫),সুনামঞ্জ জেলার ছাতক উপজেলার পরষপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে এমরান হোসাইন(২৩),নগরির গোটাটিকর ৩ নং বাসার আলী আহমদের ছেলে মজ্ঞুর আহমদ(১৯), হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সুজাতপুর চড়গন্ডি গ্রামের মুত কালাই মিয়ার ছেলে ইকবাল হোসেন(৩০),৩ নং গোটাটিকরের আলী আহমদের ছেলে ইফতেখার আহমদ লিমন(২১)। ধৃতরা সবাই এমসি কলেজের ছাত্র ও ছাত্রশিবির কর্মী। আটক আসামীদের থানায় দায়ের করা মামলার আসামী দেখিয়ে গতকালই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এদের কে শাহপরান থানা পুলিশ বিভিন্ন স্থান থেকে আটক করেছে। মামলার অন্যান্য আসামীরা হচ্ছে,এমসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ও মার্ষ্টাস ৪র্থ বর্ষের ছাত্র মনোয়ার হোসেন(৩০),৩য় বর্ষের জাহাঙ্গির আলম(২৮),অনার্স ৪র্থ বর্ষের মঞ্জুর আলম(২৮),ইয়াছিন(৩০),রাসেল(২৬),ছালিম উল্লাহ(২৭),আক্তার(২৭),সরকারী কলেজের সাবেক ছাত্রশিবিরের সভাপতি নজরুল ইসলাম, জহির (২৭),অলি উল্লাহ(২৮),আতিক(২৬),ইউসুফ(২৬)খোরশেদ(২৯),বাছিদ(২৭),সামছুদ্দিন(২৮),হাসান(২৮),হামিদ(২৭,জসিম(২৬),আলমগীর(২৮),শাহিন(২৭),তালহা(২৭),মামুন(২৮),জালাল(২৭),ওয়াহিদ(৩০),

বেলাল(২৭),

বুলবুল(২৮),জালালখান(২৮),আওলাদ(২৮),শিপন(২৭), আব্দুস সালাম(২৭),ইমতিয়াজ(২৭),আব্দুল্লা ফারুক(২৮),কয়েছ(২৭) লায়েক(২৭),আব্দুস সাত্তার(২৮),আবু রেহান(২৮),ফয়ছল আহমদ(২৭),নাজিম(২৫),মঞ্জু(২৮)। মামলার বাদী তার এজাহারে উল্লেখ করেন আসামীরা তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে আহত করার পাশাপাশি কলেজের ছাত্রাবাসে আগুন লাগিয়ে দেয়। ছাত্রলীগের দু’গ্রুপে উত্তেজনা অব্যাহত :
সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে অগ্নিসংযোগের পর রোববার রাতে টিলাগড় পয়েন্টে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর থেকে উভয় পক্ষে উত্তেজনা অব্যাহত রয়েছে। রোববার রাতে ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষে উভয়পক্ষে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ প্রসঙ্গে সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মিঠু তালুকদার জানান, শফিকুর রহমান এমপি’র মদদপুষ্ট ছাত্রলীগের বাবলা গ্রুপ টিলাগড় এলাকা কেন্দ্রিক রণজিৎ গ্রুপের ওপর হামলা চালালে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে বলে জানা গেছে। সংঘর্ষে আহতরা হলেন সিলেট মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এস আর রুবেল, ছাত্র বিষয়ক সম্পাদক হুসেন আহমদ, ছাত্রলীগ নেতা মাসুম, আতিক, আদি, সৌরভ, উজ্জল, সালাম, মানিক, ফয়সাল প্রমুখ। এদের মধ্যে মাসুম পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. দুলাল তাদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তৎপরদিকে, সংঘর্ষের পর থেকেই শফিকুর ও রণজিৎ গ্রুপ মুখোমুখি অবস্থায় রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।
কলেজ বন্ধ ঘোষণা, তদন্ত কমিটি :
কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ ও ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেট এমসি কলেজ। একই সঙ্গে ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার একাডেমিক কাউন্সিল ও শিক্ষক পরিষদের সভা শেষে সাংবাকিদের এ তথ্য জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর ধীরেশ চন্দ্র সরকার। অধ্যক্ষ আরো জানান, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলবে। তবে একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন বর্ষের পাঠদান অনিদিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি  জানান, কলেজের বিষয় তদন্তে উপাধ্যক্ষ প্রফেসর আল হেলাল ভূইয়াকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য,সিলেট মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রবাসে ভর্তি বাণিজ্যকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে গত রবিবার ৩০জন আহত হয়। সংঘর্ষের এক পর্যায়ে গুলিবর্ষণ ও ছাত্রবাসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পুড়ে যায় শতবর্ষের ঐতিহ্যবাহী প্রাচীন এ ছাত্রাবাস। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংর্ঘষে আহতরা হলেনÑ মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান রুমেল, কলেজ ছাত্রলীগ নেতা আজিজ উদ্দিন,এমসি কলেজের ছাত্রশিবিরের সভাপতি এসএম মনোয়ার হোসেন, ছাত্রাবাসের একটি ব্লকের সভাপতি আক্তারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শিবলুর রহমান শিপু । সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনোয়ারুল অদুদ টিপু জানান, ছাত্রাবাসে মেধার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের ভর্তির জন্য শিবির দাবী করে আসছে। এর জের ধরে রবিবার  মাগরিবের নামাজের পূর্বে এমসি কলেজের ছাত্রলীগের সভাপতি পংকজ, মিটু, সাজন, রুমেলের নেতৃত্বে কলেজ ছাত্রশিবিরের সভাপতি এসএম মনোয়ার হোসেনসহ অন্যান্যদের উপর হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত হন শিবির সভাপতিসহ ৫জন। আহতদের মধ্যে আক্তারুল ইসলাম ও শিবলুর রহমানের অবস্থা আশংকাজনক। তাদেরকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার ও কলেজ থেকে বহিস্কারের দাবি জানান, শিবির সভাপতি আনোয়ারুল অদুদ টিপু।
এদিকে সংশ্লিষ্ট সুত্রে জানা যায় :
শিবিরকর্মীরা ছাত্রলীগের উজ্জ্বল নামের এক কর্মীকে কলেজের আবাসিক ছাত্রাবাসে আটকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। এ সংবাদ পাওয়ার পরপরই ছাত্রলীগ নেতাকর্মীরা ওই কর্মীকে উদ্ধার করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সুত্রপাত ঘটে। একপর্যায়ে শিবিরের নেতাকর্মীদের বের করে আবাসিক ছাত্রাবাসে আগুন লাগিয়ে দেয় ছাত্রলীগকর্মীরা। সংঘর্ষকালে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। আগুনে এমসি কলেজের ছাত্রবাসের ৫টি ব্লকের প্রায় দুই শ’ কক্ষ পুড়ে যায়। রাত সাড়ে ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছে। ছাত্রদের বই খাতা ও কক্ষের আসবাব পুড়ে যায়। সংঘর্ষে আহতদের মধ্যে মহানগর ছাত্রলীগ নেতাসহ কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহত শিবিরের নেতাকর্মীদের জামায়াত নিয়ন্ত্রিত নগরীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ-র‌্যাব ঘটনাস্থলে ছুটে যায়। রবিবার রাত সাড়ে ৯ টায় এ রিপোর্ট লেখার সময় ফায়ার সার্ভিস কর্মীরা ছাত্রাবাসের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল। ছাত্রাবাসের তিনটি ব্লকে ওই সময়ও দাউদাউ করে আগুন জ্বলছিল। সংঘর্ষের পর নগরজুড়ে উভয় ছাত্র সংগঠনের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। একাধিক সূত্র জানায়, সম্প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমসি কলেজে ছাত্রলীগ-শিবির মুখোমুখি অবস্থান নেয়। গত ৩ জুলাই কলেজে নবীনবরণ অনুষ্ঠানেও ছাত্রলীগ-শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    জুলাই 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুন   অগা »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম