0

এমসি কলেজের ঘটনায় বিএনপির নিন্দা : জড়িতদের গ্রেফতার দাবী

সিলেট সংবাদ : সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সিলেট মোরারিচাঁদ (এমসি) কলেজ হোষ্টেলে আওয়ামীলীগ ছাত্রলীগ সন্ত্রাসীদের হামালা, গুলি, ও তান্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রী নির্বাহী কমিটির সদস্য, মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতা আব্দুল মান্নান, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ খসরু, আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, মিফতাহ ছিদ্দিকী, মামুনুর রশিদ মামুন, ফারুক আহমদ,মাহবুব চৌধুরী, ছাদিকুর রহমান ছাদিক, আব্দুস শুকুর, নিজাম উদ্দিন জায়গীরদার, আব্দুল আজিজ, ইস্তিয়াক আহমদ ছিদ্দিকী, শামীম মজুমদার, মোঃ আবুল কাশেম, আব্দুল মন্নান, এক যুক্ত বিবৃতিতে বলেন এমসি কলেজে ছাত্রলীগ নামধারী চিহ্নিত সন্ত্রাসীরা গত রোববার সন্ধ্যায় সম্পূর্ণ বিনা উস্কানীতে ছাত্রাবাসের বৈধ ছাত্রদের উপর পরিকল্পিত হামলা চালায়। এই হামলায় গত রোবার সন্ধ্যায় ৪০জন নিরীহ ছাত্র গুরুতরভাবে আহত হয়। সিলেটের চিহ্নিত সন্ত্রাসীদের সহযোগীতায় শতবছরের ঐতিহ্যবাহী এমসি কলেজ হোস্টেলের প্রায় সবকটি ছাত্রাবাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মুহুর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় অসংখ্য ছাত্রদের বই, খাতা, কম্পিউটার, লেপটপসহ প্রয়োজনীয় আসবাবপত্র, লোট করা হয় মূল্যবান শিক্ষা সরঞ্জাম। আওয়ামী ছাত্রলীগের এই হামলা আবারও প্রমান করলো তারা ৭৫পূর্ব রাজনীতিতে বিশ্বাসী। বিবৃতিতে অবিলম্বে এইসব ঘটনার নায়কদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্থ সাধারণ ছাত্রদের উপযুক্ত ক্ষতিপূরন দেয়ার দাবী জানান। অন্যথায় সিলেটবাসীকে নিয়ে এসব সিলেট বিদ্বেষী ষড়যন্ত্রকারীদের  প্রতিহত করা হবে।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    জুলাই 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুন   অগা »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম