0

আজ পবিত্র শবে বরাত

>>>>>আজ বৃহস্পতিবার পবিত্র শবে বরাত। আজকের রাত হচ্ছে মুসলমানদের জন্য মহিমান্বিত ভাগ্যরজনী অর্থাৎ পরম কাঙ্ক্ষিত মহিমাময় পবিত্র লাইলাতুল বরাত।

মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত পুরো রাতে সারা দেশে যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।

পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীসহ দেশের প্রতিটি মসজিদে ওয়াজ মাহফিল, জিকির-আসকারের আয়োজন করা হয়েছে। মসজিদগুলোতে খতিবসহ উলামারা এ রাতের তাত্পর্য তুলে ধরে মুসল্লীদের সামনে বয়ান করবেন।

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে যে, আজ রাতভর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ওয়াজ মাহফিল, জিকির-আসকারের ব্যবস্থা করা হয়েছে। সারারাত নফল নামাজসহ ইবাদত করার পর ফজরের নামাজ আদায় শেষে মুসল্লীরা মহান রাব্বুল আ’লামীনের দরবারে ক্ষমা ভিক্ষা চেয়ে বিশেষ মোনাজাত করবেন। আর এই মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এবারকার পবিত্র শবে বরাত।

আজ শবে বরাত হওয়ায় নিয়ম অনুযায়ী আগামীকাল সরকারি ছুটি থাকার কথা। কিন্তু আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে শবে বরাতের ছুটি এর সাথে যুক্ত হয়ে গেছে। এদিকে আজ সংবাদপত্র অফিস বন্ধ থাকবে। ফলে আগামীকাল শুক্রবার পত্রিকা প্রকাশিত হবে না।

শবে বরাতের তাত্পর্য তুলে ধরে জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। আজ দিনের বেলায় রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠন শবে বরাত নিয়ে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বাংলাদেশ বেতার, বিটিভি, এফএম রেডিও চ্যানেল, বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো সূর্যাস্তের সাথে সাথে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।

এদিকে মেট্রোপলিটন পুলিশ বলছে মুসল্লীরা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শবে বরাতে ইবাদত-বন্দেগি করতে পারেন সে জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটান এলাকায় বিস্ফোরকদ্রব্য, আতশবাজি, পটকা বহন ও পটকার বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়েছে। আর এ নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান পবিত্র শবে বরাত উপলক্ষে এক বাণীতে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।

তিনি বলেন, সৌভাগ্যের বারতা নিয়ে পবিত্র শবে বরাত আমাদের মাঝে সমাগত। এই মহিমান্বিত রজনী মানব জাতিকে আল্লাহ্ তা’আলার বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়। পবিত্র রমজানের আগমনী বার্তাও ঘোষণা করে শবে বরাত। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। শবে বরাতের এই পবিত্র রজনীতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বাণী দিয়েছেন।

তিনি বলেন, সৌভাগ্যের রজনী এই রাত মানবজাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে তিনি ক্ষমা এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন। তিনি পবিত্র শবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণে ও দেশগড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে সবার অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি কামনা করেছেন।

তিনি বলেন, বিশ্বের সকল মুসলমানের জন্য পবিত্র লাইলাতুল বরাতের রজনী খুবই মহিমান্বিত। এ রাতে আল্লাহ সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। রহমতের রাতে আমরা সবাই মানব জাতির কল্যাণে যেন কাজ করে যেতে পারি মহান রাব্বুল আলামীনের নিকট সে রহমত ভিক্ষা চাইছি।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    জুলাই 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুন   অগা »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম