0
শিক্ষায় বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন এসেছে : নুরুল ইসলাম নাহিদ
>>>>জিডিপির ২-২.৪% এবং জাতীয় বাজেটের ১১% বরাদ্দের উল্লেখ করে শিক্ষামন্ত্রী নাহিদ বলেন উন্নয়নশীল দেশের সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছি। তিনি প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ইতোমধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা সমতা নিশ্চিত করা সম্ভব হয়েছে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের সাক্ষরতার বিষয়ের সাথে সাথে কারিগরি, বৃত্তিমূলক ও উচ্চ শিক্ষার উন্নয়নের বিষয় বিবেচনায় আনার জন্য বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।দি ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস এ্যাওয়ার্ড প্রদান করেছে। শিক্ষামন্ত্রী জনাব নাহিদ গত শুক্রবার রাতে ভারতের মুম্বাইয়ে কংগ্রেসের অধিবেশনে এ্যাওয়ার্ড গ্রহণ করেন এবং সকালে কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন। এ অধিবেশনে বিশ্বের ৮৮টি দেশের খ্যাতনামা ১৭৮ জন উপাচার্য ছাড়াও খ্যাতনামা স্কলার, গবেষক, শিক্ষক, শিক্ষাবিদ, শিক্ষামন্ত্রীগণ অংশ্রহণ করেছেন। বিজ্ঞপ্তি










