সোবহানীঘাট থেকে দুই চোর আটক : টাকা ও মোবাইল উদ্ধার

কীন ব্রীজের মোড়ে ফুটপাতের এক ভাতের ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও মোবাইল চুরি করেছে দুর্বৃত্তরা। পরে ওই ব্যবসায়ী ২ চোরকে সোবহানীঘাট এলাকায় পেয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। আটককৃতরা হচ্ছে- কোম্পানীগঞ্জ থানার গাছখর গ্রামের মৃত শামসুল হকের পুত্র মোঃ কালাম হোসেন (৪২) এবং সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার কান্দাপাড়ার মৃত আব্দুল হাসিমের পুত্র নয়ন আহমদ (২৪)। পুলিশ এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ২৫শ’ টাকা ও মোবাইল সেট উদ্ধার করে।
ফুটপাতের ভাত ব্যবসায়ী আজিজুল ইসলাম জানান, গতকাল দুপুরের দিকে ভাত বিক্রিকালে চোর নয়ন ও কালাম ২৫শ’ টাকা ও তার মোবাইল সেট চুরি করে নিয়ে যায়। পরে তিনি একটি রিক্সা যোগে ওই চোরদের খোঁজাখুঁজি করে এক পর্যায়ে বিকেলে সোবহানীঘাট এলাকায় দেখতে পেয়ে তাদের ঝাপটে ধরে পুলিশকে খবর দেন। পুলিশ এসে নয়ন ও কালামকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।











