0

নগরীতে পুলিশের সাথে জামায়াত-শিবির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ॥ আটক ৩ জামায়াত-শিবির কর্মীকে জেল হাজতে প্রেরণ ॥ ১৩ জনকে আসামী করে পুলিশ এসল্ট মামলা

নগরীর দরগা গেইট এলাকায় পুলিশের সাথে জামায়াত-শিবির নেতাকর্মীদের সংঘষের্র ঘটনায় ১৩ জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দিন রাতে কোতোয়ালী থানার এসআই হাদিউল ইসলাম বাদি হয়ে এ পুলিশ এসল্ট মামলাটি দায়ের করেন। নং- ৩। গতকাল এজাহার নামীয় আটককৃত জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীকে পুলিশ আদালতে সোপর্দ করে। পরে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জেলে প্রেরণকৃত আসামীরা হচ্ছে-নগরীর পশ্চিম কাজিরবাজার এলাকার মোগলটুলার মোঃ শফি উল্লার পুত্র রুবেল রানা (২৮), সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার আস্তামা গ্রামের মোঃ নুরুল হকের পুত্র সালেহ আহমদ (২৮) ও জালালাবাদ থানার রাজারগাঁও গ্রামের হাফিজ ফয়েজ আহমদের পুত্র হাফিজ রেজাউল করিম (১৮)। এর আগে ঘটনার সময় পুলিশের হাতে আটক হওয়া ১০ জনের মধ্যে ৭ জনকে রাতেই ছেড়ে দেয় পুলিশ।

উল্লেখ্য,

গত রবিবার বিকেলে রমজানের পূর্বেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে মহানগর জামায়াত নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষে ১৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে আতাউর, কামরুল ও শাহ আলম নামের তিন পুলিশ সদস্য আহতও হন। তাদেরকে চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ তিন রাউন্ড গুলিবর্ষণ ও চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। প্রায় ১৫ মিনিট স্থায়ী সংঘর্ষের এক পর্যায়ে জামায়াত শিবির কর্মীরা পিছু হটে। এ সময় পুলিশ ১০ জনকে গ্রেফতার করে।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    জুলাই 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুন   অগা »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম