0

প্রধানমন্ত্রীর চারপাশে চাটুকারে ভরে গেছে : ফারুক

>>>>বিরোধীদলের চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে হাসানুল হক ইনুর কুরুচি পূর্ণ বক্তব্য প্রত্যাহার না করা হলে, জনগণকে সাথে নিয়ে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। হাসানুল হক ইনুর উদ্দেশ্যে তিনি বলেন, আগেও আপনি আরো বেশ কয়েকবার এই ধরনের শিষ্ঠাচার বর্হিভুত বক্তব্য দিয়েছিলেন। যদি শালীনভাবে কথা বলতে না পারেন তাহলে রাজনীতি ছেড়ে দিন।গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বদেশ মঞ্চ আয়োজিত খালেদা জিয়ার বিরুদ্ধে মহাজোট নেতা ইনুর শিষ্টাচার বর্হিভূত বক্তব্যের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।  ফারুক বলেন, প্রধানমন্ত্রীর চারপাশ চাটুকারে ভরে গেছে। ইনু তাদের মধ্যে একজন। আর এ সব চাটুকাররা প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে দেশকে পিছিয়ে দিচ্ছে কিন্তু তিনি তা অনুভব করছেন না। বিশ্বব্যাংক পদ্মা সেতুর চুক্তি বাতিল করে সরকারকে দুর্নীতিতে সার্টিফিকেট দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরো বলেন, কুইক রেন্টালের নামে বিদ্যু উৎপাদনের নামে যারা জনগণের কষ্টের টাকা লুট করেছে তাদের বিচার করা হবে।জ্বালানী উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, কুইক রেন্টাল নিয়ে সমালোচনাকারী  দেশদ্রোহী নয়, এই ব্যবস্থাকে সমর্থন দিয়ে আপনি সবচেয়ে বড় দেশদ্রোহী হয়েছেন। পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সংগঠনের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরীন খান,খালেদা ইয়াসমিন,স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    জুলাই 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুন   অগা »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম