0
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত
সিলেট সংবাদ : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার সকালে এ ভূমিকম্প অনুভব করা যায়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ-ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ১০টা ১৩ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে ৪৯১ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ভারত-মিয়ানমার সীমান্তের কাছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও ভূমিকম্পে আতঙ্কিত হয়ে লোকজন বিভিন্ন ভন থেকে বের হয়ে আসে।










