সরকারকেই ইলিয়াস আলীকে জীবিত ও সুস্থ শরীরে ফেরত দিতে হবে : এম এ হক
>>>>>বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান, সাংবাদিক সাগর-রুনী হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রোববার বিকাল ৪টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে বিএনপির সিলেট বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি এম এ হক বলেন, এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার আড়াই মাস হতে চলেছে, কিন্তু সরকার আজ পর্যন্ত তার কোন সন্ধান দিতে পারেনি। তিনি বলেন, এম ইলিয়াস আলীকে সরকার গুম করেছে। সুতরাং সরকারকেই তাকে জীবিত ও সুস্থ শরীরে ফেরত দিতে হবে। এম এ হক আরো বলেন, এম ইলিয়াস আলী একজন ত্যাগী দেশপ্রেমিক প্রতিবাদী রাজনৈতিক নেতা। তার মত একজন রাজনৈতিক নেতা গুম হলে এদেশের কোন মানুষই নিরাপদ থাকতে পারে না। তিনি সাগর-রুনীর হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান। জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম বলেন, সরকার সর্বক্ষেত্রে দুর্নীতিতে নিমজ্জ্বিত। তার প্রমাণ বিশ্বব্যাংক কর্তৃক পদ্মাসেতু চুক্তি বাতিল। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে জননেতা এম ইলিয়াস আলীকে জনগণের মাঝে ফিরে আনব। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আজমল বকত সাদেকের যৌথ পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন, সহ সভাপতি বদরুজ্জামান সেলিম, তারেক আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি ময়নুল হক চৌধুরী, প্রচার সম্পাদক আনহার মিয়া, মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, মহানগর বিএনপি নেতা আব্দুল মুত্তাকিম, দুলাল আহমদ জেলা যুবদলের সহ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর ছাত্রদলের সহ সভাপতি সালাউদ্দিন মামুন, সহ সাধারণ সম্পাদক আহমেদ চৌধুরী ফয়েজ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদ, ছাত্রদল নেতা শাহেদ বকত, অর্জুন ঘোষ, কাজী মেরাজ, এইচ রহমান হাবিব, সোহেল আহমদ, আফছর খান, শহীদুল ইসলাম সুহেদ, আলী আকবর রাজন প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন জাসাস নেতা সুজন আহমদ খান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি











