0

নগরীতে পুলিশের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষ : তিন পুলিশসহ আহত ১৫ : আটক ১০

>>>>নগরীতে পুলিশের সাথে জামায়াত-শিবির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ পুলিশ সহ অন্তত ১৫জন আহত হয়েছেন। গতকাল বিকেল সোয়া ৫টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পুলিশ জামায়াত-শিবিরের ১০জনকে আটক করেছে। কোতোয়ালী থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে চৌহাট্টা সিভিল সার্জন অফিসের সামনে থেকে মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। রাস্তায় যান চলাচল বন্ধ করে মিছিল করায় পুলিশ বাধা দেয়।

এ সময় জামায়াত-শিবির কর্মীরা পুলিশের উপর হামলা চালালে পুলিশ পাল্টা লাঠিচার্জ করে। ঘটনাস্থলে পুলিশ ৪ রাউন্ড টিয়ারশেল ও ৩ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোঁড়ে । এ সময় পুলিশের উপর হামলাকারী ১০ নেতা কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আহত ৩ পুলিশ কনস্টেবল আতাউর রহমান, শাহ আলম ও কামরুল ইসলামকে পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হচ্ছে-রুবেল রানা (১৭), হাবিবুর রহমান (১৮), ইমরান আহমদ (১৫), হযরত আলী (১৫), সালেহ আহমদ (১৮), রেজাউল করীম (১৮), মোহাম্মদ আব্দুল্লাহ (২০), আব্দুল আজিজ (১৮), তারিকুল হক (১৫), ও হাবিবুর রহমান খান (২৪), জামায়াত সূত্রে জানা যায়, রমজানের পূর্বেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে মহানগর শাখা গতকাল বিকেলে মিছিল বের করলে পুলিশ হঠাৎ পেছন দিকে অতর্কিতে হামলা চালায় ও টিয়ারশেল নিপে করে।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    জুলাই 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুন   অগা »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম