0

শিক্ষা মানুষকে সঠিক পথ প্রদর্শন করে : তৌফিক মজিদ লায়েক

সিলেট সংবাদ : দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক, বিশিষ্ট শিানুরাগী ও ক্রীড়া ব্যক্তিত্ব দেওয়ান তৌফিক মজিদ লায়েক বলেছেন, সিলেটের অতীত গৌরব ফিরিয়ে আনতে সিলেট অঞ্চলের সকল ছাত্র শিক, অভিভাবক ও সচেতন মহলের ঐকান্তিক প্রচেষ্টার প্রয়োজন। শিা মানুষকে সঠিক পথ প্রদর্শন করে ও সমষ্টিগতভাবে শক্তিশালী করে। এই বিদ্যালয়ের আজকের ২য় ইনকোর্স পরীার ফলাফল বুঝিয়ে দেয় আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ আগামী দিনের সিলেটের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হবে। তিনি ছাত্র-শিক্ষক অভিভাবকের দাবীর প্রেক্ষিতে সিলেটের শিক্ষা বিস্তারে দানবীর রাগীব আলীর অনুদানে কলেজের একাডেমিক ভবন নির্মাণ করে দেয়ার ঘোষণা দেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান, বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর ড. সাজেদুল করিম বলেন, সিলেটে শিল্প, অর্থ ও খনিজ সম্পদের অভাব না থাকলেও শিক্ষা ও শিক্ষনুরাগীর অভাব রয়েছে। স্বাধীনতার দীর্ঘসময় পার হলেও দারিদ্র্যতা এখনও আমরা কাটিয়ে উঠতে পারিনি তাই এ প্রজন্মের নবীন ছাত্রছাত্রীকে তিনি সম্পদ উল্লেখ করে মানবতার কল্যাণে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। অনাকাংখিতভাবে হলেও বিশ্বায়নের এই সময়ে অনেক মেধাবী শিক্ষার্থী মাদকে আসক্ত হয়ে তাদের ভবিষ্যতকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ও  সমাজে বিশৃংখলা সৃষ্টি করছে। শিক্ষার মানোন্নয়নে ছাত্র শিক্ষক সম্পর্কের উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি সিলেটের শিক্ষার গুণগতমান উন্নয়নের জন্য সপ্তাহে একদিন কলেজ পর্যবেক্ষণ করার ঘোষণা দেন। এ মহাবিদ্যালয়টি আগামীদিনে সিলেটের শ্রেষ্ঠ হবে এবং এখানের শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সরকার অনুমোদিত আব্দুল গফুর ইসলামী আদর্শ স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি, রাজনীতিবীদ মাহবুব চৌধুরী বলেছেন, জ্ঞান-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির এ যুগে ছাত্রছাত্রীদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিতি  করতে পারলে সিলেট তথা বাংলাদেশকে বিশ্বের বুকে উঁচু করে তুলে ধরতে পারবে। গতকাল সিলেট নগরীর ঐতিহ্যবাহী আব্দুল গফুর ইসলামী আদর্শ স্কুল এন্ড কলেজে ২০১২-১৩ শিক্ষাবর্ষের ১ম ব্যাচের ওরিয়েন্টেশন, ২য় ইনকোর্স পরীক্ষার ফলাফল ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক এবং সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারি অধ্যাপক  ড. দিদার চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেটের গবেষণা কর্মকর্তা রীমা দাস, কলেজ অধ্যক্ষ মোঃ গোলাম আজম, সহকারি প্রধান শিক্ষক জিয়াউর রহমান প্রমুখ। -বিজ্ঞপ্তি

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    জুলাই 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « জুন   অগা »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম