0
মুরসি মিসরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় খালেদার অভিনন্দন
সিলেট সংবাদ : মোহাম্মদ মুরসি মিসরের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন দেশের প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার পাঠানো এক অভিনন্দন বার্তায় খালেদা জিয়া মুরসিকে অভিনন্দন জানান বলে জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান। খালেদা জিয়া তার অভিনন্দন বার্তায় আরো আশাবাদ ব্যক্ত করেন, মুরসির বিজয়ে ও দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও মিশরের ঐতিহাসিক সম্পর্ক আরো শক্তিশালী ও সুদৃঢ় হবে। অভিনন্দন বার্তায় খালেদা জিয়া বলেন, মিসরের এই নির্বাচন এবং মোহাম্মদ মুরসির বিজয় এক ঐতিহাসিক ঘটনা। তার নেতৃত্বে মিশরের জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া বিএনপির চেয়ারপারসন মিশরের নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনও কামনা করেছেন।










