0

বাংলাদেশ সরকার উদ্যোগী হলে সৌদি আবার শ্রমিক নেবে : শমসের মবিন চৌধুরী

>>>> বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক সৌদি আরব সফরে দু’দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি ও শ্রমিক নেয়ার বন্ধ দরজা খুলে যাবে বলে দাবি করেছে বিএনপি। সরকার উদ্যোগ নিলে খুব দ্রুত এ বিষয়টির সমাধান হবে বলেও আশা করছে দলটি। গত মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সৌদি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এসব কথা বলেন। শমসের মবিন চৌধুরী  বলেন, ‘‘সৌদি সরকারের আমন্ত্রণে প্রতিবছর বিএনপি চেয়ারপারসন স্বাস্থ্য পরীক্ষার জন্য সে দেশে যান। সে ধারাবাহিকতায় এ বছরও তিনি ১৫ জুন সৌদি যান। তবে এ বছরের সফরে বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্তের সৃষ্টি হয়েছে।’’ তিনি বলেন, ‘‘২৪ জুন সৌদি আরবের নতুন যুবরাজ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক হয়। এটা তার যুবরাজ হিসেবে শপথ নেয়ার পর এই প্রথম কোনো বিদেশী অতিথির সঙ্গে প্রথম সাক্ষাত। গত ১৬ জুন সৌদি আরবের সাবেক যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজের মৃত্যু হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তার জানাজার নামাজে শরিক হয় বলেও জানান তিনি।

বৈঠকের বিষয়বস্তু নিয়ে শমসের মবিন সাংবাদিকদের বলেন, ‘‘বৈঠকে বিএনপি চেয়ারপারসন সে দেশে অবস্থানরত বাংলাদেশের লাখ লাখ শ্রমিকের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার জোর দাবি জানান। এছাড়া কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধের বিষয়টির সমাধান ও এ দেশে বিনিয়োগ করতে সৌদি যুবরাজের প্রতি আহবান জানান। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আবার শ্রমিক নেয়ার বিষয়টিসহ সকল বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।’’বৈঠকে দু’দেশের মধ্যে পারষ্পারিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বিশ্বব্যাপী মুসলিম ঐক্য ধরে রাখতে একত্রে কাজ করার বিষয়ে আলোচনা হয় বলেও জানান তিনি। তিনি বলেন, ‘‘সফরকালে বেগম জিয়ার সঙ্গে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী, ওআইসির মহাসচিব ও বিগত দিনে বাংলাদেশের দায়িত্ব পালনকারি কূটনীতিকরা সাক্ষাত করেন।” পরে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “বেগম জিয়া কোনো সময়েই বাংলাদেশের রাজনীতিতে বিদেশী হস্তক্ষেপ চান না। তাই তিনি এ বিষয়ে কোনো কথা বলার প্রয়োজন মনে করেন নি। আর যুবরাজও এ বিষয়ে কোনো কথা বলেন নি।’’আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘নতুন যুবরাজের সঙ্গে বৈঠকে বাংলাদেশে সৌদি কূটনীতিক খুনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে অন্য বৈঠকে সাবেক কূটনীতিকরা এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।” এ নিয়ে সে দেশে অসন্তোষ চলছে বলেও মন্তব্য করেন খালেদা জিয়ার সফর সঙ্গী শমসের মোবিন চৌধুরী। বর্তমানে বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো বলে জানান তিনি।

 সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    জুন 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « মে   জুল »
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম