0

গুম ও নির্যাতন যত বাড়বে আন্দোলন তত তীব্র হবে : ভিপি মাহবুব

>>>এম ইলিয়াস আলীর সন্ধান ও কেন্দ্রীয় ছাত্রদলে সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন, আব্দুল মতিন, ওবায়দুল হক নাসির, বিল্লাল হোসেন তারেক, কামাল আনোয়ার সহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় শাহজালাল বিজ্ঞান ও

প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্দ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মিছিলটি বিশ্ববিদ্যালয় গেইট থেকে শুরু হয়ে স্থানীয় সুরমা পয়েন্টে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক এস এম জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য ও সিলেট ল’কলেজের ভিপি মাহবুবল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবল হক চৌধুরী বলেন, গুম-মামলা-গ্রেফতার-নির্যাতন চলিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। তিনি বলেন, এম ইলিয়াস আলীর সন্ধান ও কেন্দ্রীয় ছাত্রদলে সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন, আব্দুল মতিন, ওবায়দুল হক নাসির, বিল্লাল হোসেন তারেক, কামাল আনোয়ার সহ সকল নেতৃবৃন্দের মুক্তি দাবী করে বলেন, অন্যথায় ছাত্র আন্দোলনের দাবানল সমগ্র দেশে ছড়িয়ে দেওয়া হবে ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ যুবায়েরের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য সফিকুর রহমান টুটুল, জেলা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক আব্দুস সামাদ তোহেল, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য কামরুজ্জামান দিপু, ছাত্রদল নেতা কাক্কু শিংহ, মির্জা রামীম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফাহিম, মৃত্থুন জয় বিশ্বাস, মেহদি হাসান, বায়জিদ খান, কবির আহমদ, শাবি ছাত্রদলের সদস্য জিসান, মাজহারুল, সফিক, মুরাদ, নাজমুল, মিটুন, শফিক, ফয়েজ, মাহবুব, সুমন প্রমুখ। বিজ্ঞপ্তি

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    জুন 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « মে   জুল »
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম