নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন এ দেশে হবে না : ইনাম আহমদ চৌধুরী
সিলেট সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, প্রাইভেটাইজেশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীর সাথে গতকাল রাত ১০টায় সিলেট সার্কেট হাউজ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল সিলেট জেলা ও মহানগর শাখার এক প্রতিনিধি দল জেলা আহবায়ক নিজাম উদ্দিন জায়গীরদার ও মহানগর আহবায়ক শামীম মজুমদারের নেতৃত্বে মতবিনিময় সভায় মিলিত হন। প্রধান অতিথি ইনাম আহমদ চৌধুরী নবগঠিত তরুণদল সিলেট জেলা ও মহানগর কমিটির দায়িত্বপ্রাপ্ত সকল নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী সরকার নিজেদের ভরাডুবির কথা চিন্তা করে সংখ্যাগরিষ্টতার জোরে তত্ত্বাবদায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেও কোন লাভ হবে না। কারণ নির্দলীয় সরকার ছাড়া কোন নির্বাচন এ দেশের জনগণ মেনে নিবে না। তিনি বলেন সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করতে সরকারের শুভ বুদ্ধির উদয় হউক আমরা এটাই চাই। কিন্তু সরকার এর বাইরে কোন চিন্তা করলে তা সরকারের জন্য ভয়াবহ হবে। আর জাতির জন্য হবে দু:খজনক। তিনি বলেন আমাদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে যদি আমরা জয়ী না হই তাহলে দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। ব্যর্থ এই সরকারের পতনে বিএনপির প্রতিটি কর্মসুচীকে সফল করার আহবান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে জিয়ার সৈনিক হিসেবে তোমাদের মত ছাত্র-যুব-তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি নেতা এম এ মছব্বির চেয়ারম্যান, মিছবাহুল কাদির ফাহিম চেয়ারম্যান, তরুনদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন জায়গীরদার, রেজাউল করিম আলো, শামীম মজুমদার, সিদ্দিকুর রহমান শাইস্তা, আল মামুন খান, সাহেদ আহমদ, সোলেমান আহমদ সিদ্দিকী, ফরিদ উদ্দিন, সাহাবুদ্দিন, গিয়াস উদ্দিন বিলাল, সিরাজুল ইসলাম সিরাজ, সোহেল আহমদ, শফিকুর রহমান, শরিফ উদ্দিন মেহেদী, আব্দুস সোবহান, মাশুক আহমদ, রুহেল আহমদ, আবুল কালাম আজাদ, কাওছার আহমদ, রুহুল আহমদ।











