0

আ.লীগের দুঃশাসনে সারাদেশ এখন কারাগার : ফখরুল

>>>মহাজোট সরকার বাকশালী কায়দায় বিরোধী মতাদর্শের লোকজনকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠাচ্ছে। তাদের দুঃশাসনে সারাদেশ এখন কারাগারে পরিণত হয়েছে।

সোমবার নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এসব কথা বলেন।

গাড়ি পোড়ানো ও ককটেল বিস্ফোরণ মামলায় কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে এই সংবর্ধনা দেয়া হয়।

সরকারে ফ্যাসিবাদী আচরণের কঠোর সমালোচনা করে ফখরুল বলেন, যারা এভাবে ফ্যাসিবাদী আচরণ করে, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

এসময় দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে তাঁর হাতকে শক্তিশালী করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এখনো দেশের মানুষের কাছে একমাত্র গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা।

তিনি বলেন, নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু কতটা জনপ্রিয় তা তার কয়েক দিনের কারাবাসের সময় নাটোরবাসীর আন্দোলন সংগ্রাম আর আজকের এই জনসমুদ্রই বড় প্রমাণ।

প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আয়োজিত এই গণসংবর্ধনায় সিক্ত হয়ে দুলু বলেন, হামলা-মামলা করে শহীদ জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কোনভাবেই নিশ্চিহ্ন করা যাবে না।

গণসংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী মো. ফজলুর রহমান পটল ও জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাবুল আহমেদ।

নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, গুরুদাসপুর থানা বিএনপির সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হক, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর ও সাধারণ সম্পাদক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, নাটোর থানা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ ও সাধারণ সম্পাদক হাসান আলী প্রমুখ।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    জুন 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « মে   জুল »
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম