0

কানাইঘাটে কলেজ ছাত্র সিলেটে মাদ্রাসা ছাত্র খুন

মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে কলেজ ছাত্র ও মাদ্রাসা ছাত্র খুন হয়েছে। সোমবার সকাল ৮টায় ও ভোর ৪টায় সিলেট জেলার কানাইঘাট উপজেলায় ও নগরীর দরগা মহল্লা এলাকার দরগাহ মাদ্রাসায় পৃথক এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ও মাদ্রাসা ছাত্ররা জানায়, গতকাল সোমবার ভোরে নগরীর হযরত শাহজালাল মাজার এলাকায় জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (র.) মাদ্রাসার এতিমখানা ওহিদ ভবনের ২য় তলার ১৬নং কক্ষে মাদ্রাসা ছাত্র মোঃ আমীর আব্বাস (১৮)কে জবাই করে খুন করার ঘটনাটি ঘটে।

মাদ্রাসার তাহফিজুল কোরআন বিভাগের ছাত্র আমীর আব্বাসকে ঘুমন্ত অবস্থায় জবাই করে খুন করে একই বিভাগের ছাত্র তার বন্ধু ঘাতক শাহ সাইফুর রহমান (২০)। নিহত আমীর আব্বাস সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাতেরটেকের আব্দুস সালামের পুত্র এবং ঘাতক শাহ সাইফুর রহমান বালাগঞ্জ উপজেলার ওসমানীনগরের মৃত শাহ মতিউর রহমানের পুত্র। বর্তমানে আমির আব্বাসের পরিবার দরগা মহল্লা বায়তুন নজির মঞ্জিলে বসবাস করেন। পুলিশ জানায়, আমীর ও আতিকের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। গত রবিবার রাতেও তারা একসাথে খাবার খেয়ে একই বিছানায় শুয়ে গল্প-গুজব করছিল। রাত ১২টায় বের্ডিংয়ের নিয়মানুযায়ী সকলে ঘুমিয়ে পড়লে আতিকও তার বিছানায় চলে যায়। ভোর ৪টায় প্রতিদিনের ন্যায় বোর্ডিংয়ের গেইট খুললে আতিক কোরবানীর চামড়া খসানোর ছোরা দিয়ে ঘুমন্ত অবস্থায় আমীরকে জবাই করে দ্রুত পালিয়ে যায়। বোর্ডিংয়ের অন্যান্য ছাত্ররা জবাই করা লাশ দেখে তৎক্ষণিকভাবে শাহ সাইফুর রহমানকে খোঁজে পায়নি। খবর পেয়ে গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে কোতোয়ালী পুলিশ আমির আব্বাসের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। দুপুর দেড় টার দিকে পুলিশ ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে  হস্তান্তর করে।  দরগা জামে মসজিদ প্রাঙ্গণে আসরের নামাজের পরে জানাযা শেষে হযরত শাহজালাল দরগা কবর স্থানে আমীর আব্বাসের লাশ দাফন করা হয়। পুলিশ আলামত হিসেবে রক্তমাখা ছোরা উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান। তবে কি কারণে ঘাতক তার সহপাঠি আমীরকে জবাই করে খুন করেছে তাৎক্ষণিক তা’ জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। পুলিশ ঘাতক খুনীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছে। এদিকে কানাইঘাট থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল ভোরে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় সিলেট মদন মোহন কলেজের একাউন্টিং বিভাগের মাস্টার্সের ফাইনাল বর্ষের ছাত্র ও সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক বখতিয়ার আহমদ মোমিন (২৭) নৃশংসভাবে খুন হয়েছেন। আহত হয়েছেন তার আরো দুই স্বজন। নিহতের পরিবার ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, সোনাতনপুঞ্জি এলাকায় ১৭ একর টিলা বেষ্টিত বাগানের জায়গার দখল নিয়ে বড়বন্দ ১ম খন্ড গ্রামের আজিজুল হকের সাথে পার্শ্ববর্তী সিঙ্গারীপার গ্রামের সিরাজ উদ্দিন কনই গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। ১৭ একর জমির দখল নিয়ে আদালতে বর্তমানে মামলাও চলছে। জমি খন্ডটি আজিজুল হকের দখলে থাকলে প্রতিপক্ষের লোকজন জমি থেকে তাদের বেদখল করার জন্য গতকাল ভোর অনুমান ৫টায় সিঙ্গারীপার গ্রামের সিরাজ উদ্দী কনই ও আব্দুল মতিনের নেতৃত্বে একদল সশস্ত্র লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাগান বাড়ীতে হানা দিয়ে ঘুমন্ত অবস্থায় বখতিয়ার আহমদ মোমিন ও তার স্বজনদের উপর অতর্কিত হামলা চালায়। প্রতিপক্ষের হামলায় মর্মান্তিকভাবে দেশীয় সেলের আঘাতে মোমিন ঘটনাস্থলেই মারা যান। হত্যাকারীরা শিক্ষক মোমিনের লাশ গুম করার জন্য নিকটবর্তী ভারত সীমান্তের সিঙ্গারী নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় হামলাকারীদের হাতে নিহতের স্বজন গুলজার আহমদ (২৯) ও আমিন উদ্দীন (২৮) গুরুতর আহত হন। কয়েকজন পালিয়ে প্রাণে রক্ষা পান। আহতদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে নিহতের লাশ সিঙ্গারী নদীর পাড়ে ফেলে রেখে খুনীরা পালিয়ে যায়। মদন মোহন কলেজের মেধাবী ছাত্র বখতিয়ার আহমদ মোমিনের মর্মান্তিক হত্যাকান্ডের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। হত্যাকান্ডের খবর পেয়ে প্রথমে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেইন ও ওসি (তদন্ত) রুহুল আমিন গতকাল সকালে ঘটনাস্থলে যান এবং নিহত মোমিনের লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরী করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এছাড়া খবর পেয়ে সিলেট উত্তর সার্কেলের সহকারী পুলিশ সুপার বীণা রাণী দাসও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মোমিনের হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে বলে স্থানীয় সাংবাদিকদের জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য যে, নিহত বখতিয়ার আহমদ মোমিন সিলেট শহরে বসবাস করেন। গত রবিবার বিকেলে তিনি তার গ্রামের বাড়ীতে এসে বাগান বাড়ীতে রাত্রিযাপনের দিনই প্রতিপক্ষের হামলায় প্রাণ হারান।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    জুন 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « মে   জুল »
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম