0

কর্মী সমাবেশের মধ্য দিয়ে কানাইঘাট বিএনপির ঐক্য প্রক্রিয়া জোরদার হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি

কানাইঘাট প্রতিনিধি : দীর্ঘদিন পর কানাইঘাট উপজেলা বিএনপি’র রাজনীতিতে বিভিন্ন মেরুর নেতাদের মধ্যে ঐক্য প্রক্রিয়া সৃষ্টি হওয়ায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। অতিতের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী এবং আগামী দিনে সরকার বিরোধী আন্দোলন জোরদারের লক্ষে স্থানীয় নেতাদের সম্মিলত উদ্যোগে গত শনিবার বিকেল ৩টায় স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি’র ব্যানারে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে ৯টি ইউনিয়ন ও পৌরসভা বিএনপি যুবদল শ্রমিকদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের কয়েকশত নেতাকর্মী অংশগ্রহণ করে ঐক্য প্রক্রিয়া জোরদার করায় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দলকে শক্তিশালী করার জন্য তাদের বিভিন্ন মতামত তোলে ধরেন। সিলেট জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুর কাহির চৌধুরীর সভাপতিত্বে এবং বিএনপি নেতা হাজী জসীম উদ্দিনের পরিচালনয় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, কানাইঘাট-জকিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়কারী চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কানাইঘাট সদর ইউপির সাবেক চেয়ারম্যান মামুন রশিদ, থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আহমদ সিদ্দিকী দুদু মিয়া, সহসভাপতি ডাক্তার আবু শহিদ, সাবেক ইউপি চেয়ারম্যান শমশের আলম, ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, কানাইঘাট পৌর বিএনপি’র সভাপতি ইফজালুর রহমান, পৌর বিএনপি’র সহসভাপতি হাজী আব্দুল মালিক (মানিক ট্রেডার্স), সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, বিএনপি নেতা হাজী আব্দুল মতিন, এখলাছুর রহমান, পৌর কাউন্সিলার শরিফুল হক, মখলিছুর রহমান মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার, আব্দুল খালিক মোস্তফা, অধ্যাপক এবাদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহবায়ক সাজ উদ্দিন সাজু, মামুন রশিদ, শ্রমিকদলের আহবায়ক জাকারিয়া, যুগ্ম আহবায়ক এবাদুর রহমান লালই, তমিজ উদ্দিন, পৌর শ্রমিকদলের আহবায়ক আবিদুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা জালাল আহমদ জনী, ফারুক আহমদ, উপজেলা ছাত্রদল সভাপতি নজরূল ইসলাম, সহসভাপতি হোসেন আহমদ, রাশিদুল হাসান টিটু, সাধারণ সম্পাদক আব্দুল করিম শাহীন, যুগ্ম সম্পাদক আব্দুল খালিক, সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন শামীম, পৌর যুবদলের আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, মামুনআহমদ, পৌর ছাত্রদলের সভাপতি র“হুল আমিন, সাধারাণ সম্পাদক রুহুল আহবায়ক, কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কয়সর আলম, সাংগঠনিক সম্পাদক করিম চৌধুরী, ছাত্রদল নেতা দেলোওয়ার হোসেন, ওলি, দেলোয়ার, এইচএম রানা, আসাদ, রাসেল চৌধুরী, কুদ্দুস প্রমুখ। সভায় বক্তারা কানাইঘাট বিএনপি’র স্বঘোষিত সভাপতি  আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদকে দলের মধ্যে বিশৃক্সখলা সৃষ্টিকারী ও মতাসীন দলের দালাল আখ্যায়িত করে তাদেরকে এখন থেকে সব ধরনের দলীয় কর্মসূচীতে বয়কট করার আহবান জানান নেতাকর্মীদের প্রতি। এছাড়া সভায় অবিলম্বে সিলেটের অবিসংবাদিত নেতা বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পদাক এম. ইলিয়াস আলীকে জীবিত ফেরতসহ সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামানসহ কানাইঘাট বিএনপি অঙ্গসংগঠনের নেতকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    জুন 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « মে   জুল »
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম