বেগম খালেদা জিয়া আজ রাতে দেশে ফিরছেন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ রোববার গভীর রাতে দেশে ফিরছেন। তিনি চিকিৎসা ও পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে গত ১৫ জুন রাতে সৌদি আরবে যান। বিএনপি চেয়ারপারসনের সহকারী একান্ত সচিব মোঃ সুরাতুজ্জামান জানান, রোববার রাত ২টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন খালেদা জিয়া। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ছিলেন চেয়ারপারসনের [...]











